Mosquitoes and mosquitoes, small mosquitoes and large mosquitoes, are busy biting people. People in different shops are busy killing mosquitoes and there are loud noises. Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Mosquitoes and mosquitoes, small mosquitoes and large mosquitoes, are busy biting people. People in different shops are busy killing mosquitoes and there are loud noises.

মশা আর মশা, ছোট মশা আর বড় মশা, মানুষকে কামাড়াতেই ব্যস্ত। বিভিন্ন দোকানে থাকা জনগণ মশা মারতেই ব্যস্ত এবং ফুটফাট শব্দ লেগেই আছে।

 


মশা আর মশা, ছোট মশা আর বড় মশা, মানুষকে কামাড়াতেই ব্যস্ত। বিভিন্ন দোকানে থাকা জনগণ মশা মারতেই ব্যস্ত এবং ফুটফাট শব্দ লেগেই আছে। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় মশার আতঙ্কে অতিষ্ঠ এলাকাবাসি। পৌরবাসী বলছেন, মেয়র ও কাউন্সিলারদের কি মশা গুলো কামড় দিচ্ছে না শুধু আদর করছে? জরুরী পদক্ষেপ গ্রহন না করায় পৌরবাসি ভিতরে ভিতরে ক্ষুব্ধ হচ্ছেন। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ১৫টি ওয়ার্ডে ১লাখ ৪৬ হাজার ৪শ ৬০ জন ভোটার ও ৩৫ হাজার পরিবার বসবাস করেন। নির্বাচনী প্রচারণায় নবনির্বাচিত মেয়র মোখলেসুর রহমান পৌরবাসিকে জানান, আধুনিক, অবৈধ যান মুক্ত, পরিছন্ন ও ১টি বসবাস যোগ্য শহর উপহার দিবেন। বিধিবাম তিনি দ্বায়িত্ব গ্রহনের পর যত্রতত্র আর্বজনার স্তুপ অপরিছন্ন নগরী এবং অবৈধ লসিমন, করিমন, ভুটভুটি, সিএনজি, মাহেন্দ্র, অটোরিক্সা ও বালি ভর্তি ও ইট ট্রাক পরিবহনের নগরীতে পরিনত হয়েছে।চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটি সদস্য সচিব মনিরুজ্জামান মনির, চাঁপাইনবাবগঞ্জে সরকারি ও বেসরকারি হাসপাতাল ও পৌর নাগরিকদের প্রতিদিন ৭টন বর্জ্য শহরের বিভিন্ন স্থানে ফেলার অভিযোগ বলেন, আমগবেষণার সম্মুখে, ঢাকা বাস টার্মিনালের পার্শ্বে, চাঁপাইনবাবগঞ্জ সদর ঘাট, হুজরাপুর খাল ঘাটসহ নদীর পাড় ঘেঁষে এ বর্জ ফেলা হয়। এছাড়া পৌর নাগরিকদের বাড়ীর সম্মুখ ভাগের ড্রেন ও বিভিন্ন দোকানের সম্মুখ ভাগে ডাবের খোসাসহ ইট, বালু ও বিভিন্ন বর্জ্য ফেলা হয়। পৌরসভার পরিছন্ন কর্মীরা সঠিক ভাবে পরিস্কার না করার কারনে মুলতঃ মশার উৎপত্তি। হাসপাতাল, থানা, সাবরেজিষ্ট্রি অফিস, জেলা প্রশাসক চত্বর, আদালত ভবন, মুরগী ও সব্জী পট্টি, সিভিল সার্জেন অফিস, উপজেলা কার্যলয়, চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনে দুপুরে মশার উৎপাতে অস্থির হয়ে পড়েছে। হাসপাতাল রোডের গৃহবধূ নাইমা হক জানান, তার মেয়েরা দিনে ও রাতে মশারী টাঙিয়ে লেখাপড়া করে এবং তিনি মশা মারা র‌্যাকেট দিয়ে মশা মারতে ব্যস্ত থাকেন। তিনি বলেন, পৌর কর্তৃপক্ষের কথা আর কাজের মিল নাই। চাঁপাইনবাবগঞ্জের জেলা আওয়ামীগের অন্যতম সদস্য আবু সুফিয়ান জানান, দীর্ঘদিন পর সরকার দলীয় মেয়র আমরা পেয়েছি। তিনি সকল ব্যবসায়ীর দোকানসহ বিভিন্ন অফিসে নিজ নিজ দ্বায়িত্বে আবর্জনা রাখার ঝুড়ি ব্যবহারের আবেদন জানান। প্রয়োজনে পৌরসভা কর্তৃপক্ষ মাইকিং করে আবর্জনা নিদৃষ্ট স্থানে ফেলার জন্য নির্দেশনা দিলে ভালো হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, তিনিসহ ষ্ট্যাপ্গন দিনে রাতে কয়েল জ্বালিয়ে অফিসের কাজ করে যাচ্ছেন। তিনি অনতিবিলম্বে শহর পরিছন্ন ও মশা নিধন করার মেশিনগান ঘনঘন ব্যবহারের দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসের মো. মজিবুর রহমান জানান, তাদের অফিসের পিছনে ১টি বড় জঙ্গল ও পচা পানির জলাশয় রয়েছে। জেলা প্রশাসন অঞ্চলের সকল অফিসের মশা সাপলাইকারী প্রতিষ্ঠান হিসাবে দাবি করেন। তিনি অনতিবিলম্বে জেলা প্রশাসকের আশপাশের সকল ড্রেন জঙ্গল পরিস্কারের দাবি করেন। চাঁপাইনবাবগঞ্জ সেভদ্যা নেচার এর কো-অডিনেটর ফয়সাল মাহম্মুদ জানান, নির্বাচন পাক্কালে প্রার্থীরা সুন্দর ও গঠন মূলক জনসেবা কার প্রতিসূতি দেয়। কিন্ত ক্ষমতায় গেলে এসব প্রতিসূতি ভুলে যায়। তিনি অনতিবিলম্বে পৌরসভার পচা ড্রেনের পানি, আর্বজনারস্তুপ, জঙ্গল পরিস্কার ও মশা মুক্ত শহরের দাবি করেন। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান জানান, শহর পরিছন্ন থেকে শুরু করে সকল ধরনের বর্জ অপসারন ও যথা স্থানে ফেলা হয়। তবে নতুন নতুন বাড়ি তৈরির কারণে বাড়ির সম্মুখ ভাগে ইট ও বালুর রাখা হয়। মশা মারা মেশিনগান দিয়ে নিয়মিত সাঁড়াসি অভিযান চলবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পৌর এলাকায় দিনে দুপুরে কোন ধরনের অবৈধ যান ঢুকতে দেয়া হবে না। চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি মো. আব্দুল ওদুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে পৌর মেয়রকে বিপুল ভোটে বিজয়ী করেছি। নাগরিকদের সেবা করার দায়িত্ব তার উপর বর্তায়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খান বলেন, মশার উৎপাতের বিষয়টি অনুধাবন করেছি। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র কে অবহিত করবেন বলে জানান। চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও ফেরদৌসি ইসলাম জেসি এমপি বলেন, তার জানামতে সদর ঘাটে পিয়াজ, আলু, শব্জিসহ আর্বজনা ড্রেন ও মহানন্দা নদীতে ফেলে দেওয়া হয়। এ স্তুপ থেকে মশার উৎপত্তি পরিস্কার করার দায়িত্ব পৌর কর্তৃপক্ষের।

Comments

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...