অনুমতিপত্র ছাড়া অরুণাচল প্রদেশে গিয়ে বিপদে Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

অনুমতিপত্র ছাড়া অরুণাচল প্রদেশে গিয়ে বিপদে


অনুমতিপত্র ছাড়া অরুণাচল প্রদেশে গিয়ে বিপদে
সম্প্রতি বাংলাদেশের এক তরুণ বিশেষ অনুমতিপত্র (আইএলপি) ছাড়া অরুণাচল প্রদেশের তাওয়াং শহরে গিয়েছিলেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাওয়াং থানার হাজতে গিয়ে আরও তিন বাংলাদেশি তরুণের দেখা পান তিনি। তাঁরাও একইভাবে গ্রেপ্তার হয়েছিলেন। পরে আইনজীবীর মাধ্যমে চারজনই আদালতের অনুমতিক্রমে ছাড়া পান। চার যুবক হলেন মো. আখতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ, সামিউল, তানজিন ও রুদ্র। গতকাল রোববার সন্ধ্যার পর আয়তুল্লাহ গুয়াহাটির রেলস্টেশনের একটি টেলিফোন বুথ থেকে প্রথম আলোর এ প্রতিনিধির সঙ্গে কথা বলেন। সেই আলাপে বিস্তারিত জানান তিনি। আয়াতুল্লাহ কারও কাছে শুনেছিল, বাংলাদেশ থেকে আসামের তেজপুরে পৌঁছাতে পারলে সেখান থেকে ট্রাভেল এজেন্টের মাধ্যমে অরুণাচল প্রদেশে প্রবেশের আইএলপি পেয়ে যাবেন। উত্তর-পূর্ব ভারতের পাহাড় ও জঙ্গল পরিবেষ্টিত রাজ্য অরুণাচল প্রদেশ। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এ রাজ্যে ভারতীয়দের ঢুকতে গেলে প্রয়োজনীয় কাগজপত্র, বিশেষ করে আধার কার্ড ও ভোটার কার্ড সঙ্গে নিতে হয়। বিভিন্ন পর্যটন এলাকায় যেতে হলে তাঁদের সংশ্লিষ্ট দপ্তর থেকে অনুমতি নিতে হয়। আর বিদেশিদের জন্য এ রাজ্যে ঢোকার ওপর রয়েছে কড়া নিষেধাজ্ঞা। এটি বিদেশিদের জন্য রেস্ট্রিকটেড এলাকা। তাঁদের পাসপোর্ট-ভিসার সঙ্গে নিতে হয় রাজ্যে ঢোকার বিশেষ অনুমতিপত্র বা ইনার লাইন পারমিট (আইএলপি)। আইএলপি পেতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তর দিয়ে থাকে আইএলপি। আইএলপি ছাড়া বিদেশিদের এ রাজ্যে ঢুকতে দেওয়া হয় না। আয়াতুল্লাহ জানান, তিনি ৯ আগস্ট আগরতলা সীমান্ত দিয়ে ভারতে ঢুকে সড়কপথে চলে আসেন আসামের তেজপুরে। তেজপুর বাসস্ট্যান্ডে এলে দালালেরা তাঁকে ছেঁকে ধরে। দালালেরা তাঁকে জানায়, তারাই পারমিট ইস্যু করে দেবে। দালালেরা তাঁকে ‘মুভ-এএসটিসি’ বাস কাউন্টারে নিয়ে অরুণাচল প্রদেশের তাওয়াং শহরে যাওয়ার জন্য জিপের টিকিটের ব্যবস্থা করে দেয়। দালালেরা বলে, গন্তব্যে পৌঁছার আগেই তাওয়াং বাসস্ট্যান্ডের নির্দিষ্ট কাউন্টারের হোয়াটস অ্যাপে পারমিট চলে যাবে। ১১ আগস্ট সন্ধ্যায় আয়াতুল্লাহ তাওয়াং পৌঁছান। পেয়ে যান কথিত পারমিটের কাগজ। কাগজ নিয়ে আয়াতুল্লাহ ওঠেন স্থানীয় মান্ডালা হোটেলে। হোটেলের ম্যানেজার পারমিট দেখেই বুঝতে পারেন, তা জাল। কিন্তু তিনি এ কথা আয়াতুল্লাহকে বলেনি।
আয়াতুল্লাহ জানান, পরদিন সকালে তাওয়াং থানার পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়। তখনই তিনি বুঝতে পারেন, প্রতারণার শিকার হয়েছেন। তাওয়াং থানার হাজতে যাওয়ার পর সেখানে সামিউল, তানজিন ও রুদ্রের দেখা পান তিনি। তাঁরাও একইভাবে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁদের আত্মীয়রা খবর পেয়ে চলে আসেন তাওয়াং। শাহাবুদ্দিন নামের এক আইনজীবীকে ধরেন তাঁরা। আদালত থেকে অনুমতি নিয়ে চার তরুণকেই ছাড়িয়ে আনেন ওই আইনজীবী। আয়াতুল্লাহ জানান, পরে তাঁরা চারজন চলে যান আসামের তেজপুরে। সেখান থেকে সামিউল, তানজিন ও রুদ্র গতকাল বিমানে করে ঢাকায় চলে যান। আর তাঁর (আয়াতুল্লা) কাছে প্রয়োজনীয় অর্থ না থাকায় তিনি তেজপুর থেকে চলে আসেন আসামের রাজধানী গুয়াহাটিতে। সেখানে বাংলাদেশ দূতাবাসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গতকাল দিবাগত রাত ১২টার ট্রেনে করে আয়াতুল্লাহর আসামের বদরপুর যাওয়ার কথা। বদরপুর থেকে শিলচর হয়ে আগরতলার পথ ধরে তাঁর বাংলাদেশে যাওয়ার কথা রয়েছে।

Comments

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...