‘ওষুধ দিলে তো লাভ হয় না, আল্লাহ আমাদের বাঁচাচ্ছে’ Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

‘ওষুধ দিলে তো লাভ হয় না, আল্লাহ আমাদের বাঁচাচ্ছে’


‘ওষুধ দিলে তো লাভ হয় না, আল্লাহ আমাদের বাঁচাচ্ছে’
তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাইনুল জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে অস্থায়ী কর্মী নিয়োগ দেওয়ার অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। উত্তর সিটি করপোরেশনকে ১ হাজার ৬২০ জন কর্মী এবং দক্ষিণ সিটি করপোরেশনকে ২ হাজার ২৫০ জন কর্মী নিয়োগ দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এই তথ্য জানার পর আদালত এই আইন কর্মকর্তার কাছে জানতে চান, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে কোনো মনিটরিং টিম (পর্যবেক্ষণ দল) করা হয়েছে কি না?’ তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, ‘হ্যাঁ, একটা মনিটরিং টিম করা হয়েছে।’আদালত তখন বলেন, ‘মনিটরিং কী করছে? রিপোর্ট কোথায়?’  ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল তখন আদালতকে জানান, এডিস মশা নিয়ন্ত্রণে ওষুধ আনা হয়েছে। আদালত এই আইন কর্মকর্তার উদ্দেশে বলেন, ‘তার মানে আপনারা স্বীকার করছেন, আগের ওষুধ অকার্যকর ছিল। আগের ওষুধ কখন থেকে কাজ করছে না, তা কবে জানলেন?’আদালতের এই প্রশ্নের সরাসরি কোন জবাব দেননি আইন কর্মকর্তা কাজী মাইনুল। আদালতকে তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সব ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। আদালত তখন বলেন, ‘আপনি অ্যাকটিভ হলে তো হবে না। মশা নিয়ন্ত্রণে অতিরিক্ত জনবল নিয়োগ দেওয়া হলো। তাঁরা কী কাজ করছে? সবাই রাজা বাদশা হয়ে গেছেন।’
মশা নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা প্রতিবেদন আকারে আদালতকে জানিয়েছে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। মশা নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা আদালতকে জানান প্রতিষ্ঠানটির একজন আইনজীবী। ১০ ধরনের অগ্রগতির তথ্য তুলে ধরেন তিনি। আদালত তখন এই আইনজীবীর উদ্দেশে বলেন, ‘ওষুধ এনেছেন কি না? নতুন জনবল কী কাজ করছে? কোন উন্নতি হয়েছে কি না?’এসব প্রশ্নের সরাসরি উত্তর পাননি আদালত। তখন আদালত ফের দক্ষিণ সিটি করপোরেশনের আইনজীবীর উদ্দেশে বলেন, ‘ওষুধ মারার পর কার্যকর কী ফলাফল আসছে? আগের ওষুধে কি মশা মরছে। নাকি দক্ষিণের মশা উত্তরে যাচ্ছে। এটা টোটালি আপনাদের গাফিলতি। প্রতিদিনই নতুন করে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে।’

দক্ষিণ সিটি করপোরেশনের আইনজীবীর বক্তব্য শেষ হওয়ার পর উত্তর সিটি করপোরেশনের আইনজীবী তৌফিক ইনাম আদালতে বক্তব্য দেন। মশা নিয়ন্ত্রণে কী কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, তা প্রতিবেদন দিয়ে জানান এই আইনজীবী। আদালতকে তিনি বলেন, মশা নিয়ন্ত্রণে মনিটরিং টিম গঠন করা হয়েছে।তবে আদালত উত্তর সিটি করপোরেশনের এই আইনজীবীর উদ্দেশে বলেন, ‘ওষুধ দিয়ে তো কোনো লাভ হচ্ছে না। এই ওষুধ কী কাজ করছে?’তখন আইনজীবী তৌফিক এনাম আদালতকে জানান, সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমছে। আদালত তখন বলেন, ‘উত্তর সিটি করপোরেশন তো আর সারা দেশে স্প্রে করছে না। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমছে। এর কারণ প্রকৃতি।’
তখন উত্তর সিটি করপোরেশনের এই আইনজীবী আদালতকে জানান, ঢাকায়ও ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত মশা মারার ওষুধ আনা হয়েছে। আইনজীবীর কাছ থেকে এমন তথ্য জানার পর আদালত বলেন, ‘এই ওষুধ কি কাজ করছে?’উত্তর সিটি করপোরেশনের আইনজীবী আদালতকে বলেন, ‘হ্যাঁ, এই ওষুধ কাজ করছে। ল্যাবরেটরির রিপোর্ট তা-ই বলছে।’ আদালত তখন বলেন, ‘এই ওষুধে কাজ হচ্ছে কি না, তা জানা যাবে হাসপাতালে গেলে। হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হলে বোঝা যাবে ওষুধ কাজ করছে না। উত্তর সিটি করপোরেশন এলাকায় হাসপাতালের সংখ্যা কম। তার মানে এই নয় যে, দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু রোগী বেশি।’ ওষুধের কার্যকারিতা নিয়ে আদালত বলেন, ‘আমরা এত কিছু দেখব না। হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী না এলে আমাদের কনসার্ন (উদ্বেগ) থাকবে না।’ তখন ফের উত্তর সিটি করপোরেশনের আইনজীবী আদালতের কাছে দাবি করেন, ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসছে। গাবতলী বাস টার্মিনালে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। সেখানে স্প্রে করা হয়েছে।এই তথ্য জানার পর আদালত বলেন, ‘এটা তো পাবলিক প্লেস। এখন আপনারা নতুন নতুন জায়গা খুঁজে বের করছেন।’ আদালত বলেন, ‘সিটি করপোরেশনের জায়গায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে।’ উত্তর সিটি করপোরেশনের আইনজীবী আদালতকে জানান, প্রতিটি ওয়ার্ডে ৩০ জন কাজ করছেন।আদালত তখন বলেন, ‘হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট। এত দিন রেজাল্ট কোথায়? আইনজীবী তৌফিক ইনাম জানান, যাঁরা স্প্রে করছেন তাদের কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। মোবাইল ট্র্যাকিং করা হচ্ছে। আদালত বলেন, ভবিষ্যতে যাতে এই ধরনের পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য তদন্ত হওয়া দরকার। রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী মাইনুল হাসান সাংবাদিকদের জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুই সিটি করপোরেশনকে সাড়ে ৭ কোটি টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।  মশাবাহিত রোগ ছড়ানো বিষয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন বিবেচনায় নিয়ে গত ১৪ জুলাই হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়া নির্মূলে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা এক সপ্তাহের মধ্যে হলফনামা আকারে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মাধ্যমে বিবাদীদের জানাতে বলা হয়।

Comments

  1. ওষুধ দিলে তো লাভ হয় না, আল্লাহ আমাদের বাঁচাচ্ছে
    RIGHT

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...