The beginning of politics and the politics of Jamaat has been banned twice in this subcontinent country! Jamaat did not want any separate country for Muslims! Know briefly! Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The beginning of politics and the politics of Jamaat has been banned twice in this subcontinent country! Jamaat did not want any separate country for Muslims! Know briefly!

রাজনীতির সূচনা এবং এই উপমহা দেশে দু"বার জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হয়!জামায়াত মুসলমানদের জন্য আলাদা কোন দেশ চায়নি! সংক্ষিপ্ত জানুন!



    ব্যাখ্যাঃ ইতিহাস বলছে, জামায়াত এই উপমহা দেশে ইতিমধ্যে দু'বার নিষিদ্ধ হয়েছে একবার পাকিস্তানে, আরেক বার বাংলাদেশে৷ জামায়াতের রাজনীতির সূচনা হয়েছিল ১৯৪১ সালে অবিভক্ত ভারতে সে বছরই জামায়াতে ইসলামী হিন্দ নামে একটি দল প্রতিষ্ঠা করেন সাইয়েদ আবুল আলা মওদুদী৷ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন ভারত থেকে পাকি স্তান নামের রাষ্ট্রটির উদ্ভব প্রক্রিয়া শুরু হয়, তখন সেই পক্রিয়ার বিরোধিতাই করেছে জামায়াতে ইসলামী হিন্দ।অর্থাৎ জামায়াত তখন মুসল মানদের জন্য আলাদা কোনো দেশ চায়নি৷ কিন্তু দেশভাগের পর পাকিস্তানেই চলে যান জামায়াতের প্রতিষ্ঠাতা সাইয়েদ আবুল আলা মওদুদী৷ পাকিস্তান প্রতিষ্ঠার এক বছরের মধ্যে, অর্থাৎ ১৯৪৮ সালে তিনি ইসলামী সংবিধান ও ইসলামী সরকার প্রতিষ্ঠার জন্য প্রচারণা শুরু করেন৷ অল্প দিনের মধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হয়৷ কিন্তু ১৯৪৮ সালের ২২ সেপ্টেম্বর মোহাম্মদ আলী জিন্নাহ মৃত্যু বরণ করায় হঠাৎ করেই উল্টো পথ ধরে পাকিস্তানের রাজনীতি৷ যে দেশ মওদুদীকে গ্রেপ্তার করল, ১৯৪৯ সালে সেই দেশই জামায়াতের ইসলামী সংবিধানের রূপরেখা গ্রহণ করে মওদুদীকে মুক্তিও দিয়ে দেয়৷ পাঁচ বছরের মধ্যে মওদুদীর নেতৃত্বে আহমদি য়াদের বিরুদ্ধে ‘ডাইরেক্ট অ্যাকশন শুরু করে জামায়াত৷ দলটি তখন আহমদিয়াদের অমুস লিম ঘোষণা করার দাবিতে মাঠ গরম করে তোলে৷ লাহোরে বেধে যায় দাঙ্গা৷ দাঙ্গায় কম পক্ষে দু'শ জন আহমদিয়ার প্রাণ যায়৷ সেই দাঙ্গার পর মওদুদীসহ জামায়াতের অনেক নেতা- কর্মীকেই গ্রেপ্তার করা হয়েছিল৷ লাহোর কাণ্ডের জন্য তখন সামরিক আদালতে মওদুদীর ফাঁসির আদেশও হয়েছিল৷ কিন্তু সে আদেশ আর কার্যকর হয়নি৷ এক পর্যায়ে মৃত্যুদণ্ড লঘু করে যাবজ্জী বন কারাদণ্ড দেয়া হয়, তারপর যাবজ্জী বনের দণ্ডও মওকুফ করে মুক্তি দেয়া হয় মওদুদীকে৷ ১৯৫৮ সালে পাকিস্তানের প্রথম সামরিক শাসক হিসেবে ক্ষমতায় আসেন আয়ুব খান৷ এসেই তিনি সব ধর্মীয় রাজনৈতিক দল নিষিদ্ধ করেন৷ ফলে জামায়াতও নিষিদ্ধ হয়৷ ১৯৬৪ সালে আয়ুব সরকার মও দুদীকে আবার জেলে পাঠায়৷ সেবছরই আবার মুক্তিও দেয়া হয় তাঁকে৷ ১৯৭১-এ জামায়াত শুধু বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতাই করেনি, হত্যা, লুট, ধর্ষণ, ঘর- বাড়িতে অগ্নি সংযোগ সহ সব ধরনের যুদ্ধাপরাধে অংশ নিয়ে স্বাধীনতাকে ঠেকানোর সর্বাত্মক চেষ্টাই চালিয়েছে৷ স্বাধীনতার পর বাংলাদেশে দলটি নিষিদ্ধ হয়৷ কিন্তু বঙ্গবন্ধু নিহত হওয়ার পর জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র ফেরানোর নামে জামা য়াতকেও ফিরিয়ে আনেন রাজনীতিতে৷ ১৯৭৫ থেকে ১৯৯৬ পর্যন্ত একেবারে নিরবচ্ছিন্ন ভাবেই ইতিহাসের আস্তাকুঁড় থেকে টেনে তুলে যুদ্ধাপরাধীদের দল জামায়াতকে আবার মূল স্রোতের রাজনৈতিক দল বানানো হয় ৷আল্লাহ মহান। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করুন।আমিন।

মোঃআবুল কালাম আযাদ,
এডভোকেট,
জজ কোর্ট,লক্ষ্মীপুর!
মোবাঃ০১৭১৬৫৫৫৩১২


Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...