Innovation of new variety of succulent Dolanchampa banana in Chapainawabganj. Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Innovation of new variety of succulent Dolanchampa banana in Chapainawabganj.

 চাঁপাইনবাবগঞ্জে নতুন জাতের রসালো দোলনচাঁপা কলার উদ্ভাবন


মোঃ জালাল উদ্দীন, চঁপাইনবাবগঞ্জ:–চাঁপইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় নতুন জাতের সুমিষ্ট কলা দোলনচাঁপা উদ্বোধন করেছেন নতুন উদ্যোক্তা মোঃ অলিউল আরেফিন দোলন। মোঃ অলিউল আরেফিন দোলন শিক্ষিত যুবক সোনার হরিণ চাকরির পিছনে না ছুটে নিজে কাজ করে স্বাবলম্বী হওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে কৃষি কাজ বেছে নেন। তার ইচ্ছে একজন সফল উদ্যোক্তা হওয়া তার চেষ্টার উদ্ভাবিত  ফসল দোলনচাঁপা কলা। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের মোঃ রেজাউল করিম মাস্টারের ছেলে অলিউল আরেফিন দোলন ২০১৭ সালে সমাজ বিজ্ঞান মাস্টার্স পড়া শেষ করে ৮বিঘা জমিতে খাটো জাতের দেশি কলার আবাদ করেন। তিনি বিভিন্ন জায়গা থেকে ২ হাজার ৪’শ দেশি খাটো জাতের কলার চারা এনে  জমিতে রোপণ করেন । তিনি লক্ষ্য করেন তার রোপণকৃত কলা গাছ গুলোর মধ্যে বেশ কিছু গাছ অন্যান্য গাছ থেকে আলাদা মনে হয় কলাপাকা সময় রং চমৎকার দেখা যায় খেতেও দেশীয় অন্যান্য সব কলার চেয়ে মিষ্টি মনে হয়। তখন থেকে কলার চারা তৈরি করে, কলার আবাদ বাড়িয়ে বর্তমানে ১৮ বিঘা জমিতে একই জাতের কলা চাষ করছেন । তিনি তার উদ্ভাবিত এ কলার নাম নিজের নামের সাথে মিলিয়ে দোলনচাঁপা রেখেছেন। তিনি জানান, তার উদ্ভাবিত দোলনচাঁপা কলার কাদিতে ১৪-১৫টি ছড়া ধরে এবং প্রতি ছড়ায় কমপক্ষে ১২টি করে অর্থাৎ ১৫০ থেকে ১৬০ টি কলা পাওয়া যায়। প্রতিটা কলার ওজন ১৫০ গ্রাম থেকে ১৬০ গ্রাম। কলার রং গাঢ় হলুদ। তার দাবি অনুযায়ী দোলনচাঁপা কলা সিঙ্গাপুরি, কাবলি, মনোহর, মেহের সাগর, শবরী, অমৃতসাগর, অনুপম, চাঁপা, ও কবরী কলার চেয়ে কয়েকগুণ বেশি মিষ্টি। তার জমি লিজ নেওয়া, জমি তৈরি, কলার চারা রোপন, সার ,বালাইনাশক, সেচ দেওয়া ও শ্রমিক সহ প্রতি বিঘায় ৬০ হাজার টাকা খরচ হয়েছে। দোলন তার উৎপাদন খরচ বাদে প্রতি বিঘায় ১লাখ ৫০হাজার  টাকা হিসাবে নীট আয় হবে ২৭ লাখ টাকা বলে জানান। তিনি দোলনচাঁপার কলা বিক্রয়ের জন্য ২হাজার চারা তৈরি করেছেন। এ কলার চাষ সম্প্রসারণের জন্য সুলভ মূল্যে চারাগুলো বিক্রি করতে চান। আগ্রহী চাষীদের কলার চারা নেওয়ার জন্য  মোবাইল- ০১৭১৩-৭০০৪০৮ নম্বরে যোগাযোগ করতে বলেছেন।

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...