Only 28 readers of 34 thousand books Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Only 28 readers of 34 thousand books

 ৩৪ হাজার বইয়ের পাঠক মাত্র ২৮ জন


বই রাখার সারি সারি তাক। সবগুলোতে থরে থরে বই সাজানো। আছে সোফাসহ কাঠের চেয়ার-টেবিল। আছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, বৈদ্যুতিক পাখা। পরিবেশও পাঠের উপযোগী। কিন্তু একটি সমৃদ্ধ পাঠাগারে যাদের জন্য এই আয়োজন, নেই শুধু সেই পাঠক। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার ঘুরে এ চিত্র দেখা গেছে।

পাঠাগারটিতে ৩৪ হাজারেরও বেশি বই থাকলেও পাঠকসংখ্যা দৈনিক সর্বোচ্চ ২৮ জন। এদের অধিকাংশই আসেন পত্রিকা পড়তে। খোঁজ নিয়ে জানা যায়, গত এক যুগে পাঠাগারটির সদস্য বাড়েনি আশানুরুপ। চলতি বছর মার্চ পর্যন্ত সদস্যসংখ্যা মাত্র ১৩১ জন। পাঠক বলছেন, পাঠাগারে চাকরি প্রত্যাশীদের বইয়ের সংকট রয়েছে। ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকলেও এক-দুজনের বেশি ব্যবহার করতে পারেন না। তবে দায়িত্বশীলরা জানান, জনবল সংকটের কারণে পাঠাগারটি ভালোভাবে চালানো যাচ্ছে না। ফলে এর সুফল পুরোপুরি পাচ্ছেন না পাঠক। ২০১১ সালে চালু হয় জেলার এই গণগ্রন্থাগার। ৩৪ হাজারেরও বেশি বই আছে এখানে। একসঙ্গে বসতে পারেন প্রায় ৭০ জন পাঠক। রাখা হয় ১২টি সংবাদপত্র। তবে এতো বড় একটি পাঠাগারে জনবল ৮ জনের বিপরীতে রয়েছে মাত্র দুজন। গ্রন্থাগারিকের মতো প্রধান পদও শূন্য অনেকদিন। গত বুধবার সরকারি এই গ্রন্থাগারে ঢুকতেই চোখে পড়ে রেজিস্ট্রি খাতা। খাতায় সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পাঠকের স্বাক্ষর রয়েছে ১২ থেকে ২৮ জনের। খোঁজ নিয়ে জানা গেলো এই স্বাক্ষরকারীরাই মূলত প্রতিদিন আসেন। তারা চাকরিপ্রত্যাশী অথবা শুধু সংবাদপত্র পড়তে আসেন। পাঠাগারে নারী ও শিশুদের পড়ার ব্যবস্থা থাকলেও গত মার্চ মাসে নারী পাঠক এসেছেন হাতে গোনা মাত্র কয়েকজন।  স্থানীয় মাইনুল ইসলামসহ আরও একজন চাকরিপ্রত্যাশী রাইজিংবিডিকে জানান, পাঠাগারে চাকরির প্রস্তুতিমূলক বইয়ের সংকটের কথা। তারা এ ধরনের বই আরো বাড়ানোর দাবি জানান। এ বিষয়ে একাধিকবার বলা হলেও পাঠাগার কর্তৃপক্ষ পদক্ষেপ নেয়নি বলেও তাদের অভিযোগ। এ ছাড়া পাঠাগারে ইন্টারনেট কর্নার থাকলেও একজনের বেশি ব্যবহার করতে পারেন না বলে জানান তারা।  মইন হাসান নামে আরেক পাঠক বলেন, এই পাঠাগারে জব প্রিপারেশনের জন্য পাঠক আসে। বিশ্ব জানার জন্য যে বইগুলো আছে, সেগুলো পড়ার জন্য পাঠক আসে না। পাঠাগারে পাঠক ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি উল্লেখ করে মইন বলেন, পাঠাগারের পক্ষ থেকে স্কুলে স্কুলে গিয়ে বলে আসলে পাঠকের সংখ্যা বাড়তে পারে।

পাঠাগারের সহকারী গ্রন্থাগারিক গোলাম মোস্তফা বলেন, ৩৪ হাজার বই থাকলেও পাঠকের সংখ্যা একেবারেই কম। আমরাও লোকবল সংকটের কারণে পরিপূর্ণ সেবা দিতে পারি না। নতুন পাঠকের উপস্থিতি নেই বললেই চলে। 

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...