প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
চলন্ত বাসে চালকের হার্ট অ্যাটাক, এরপর…
বাস চলতে চলতে চালকের হার্ট অ্যাটাক হয়। এতে সিগন্যালে দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়িতে ধাক্কা মারা শুরু করে বাসটি। এ ঘটনায় এক পথচারীর মৃত্যুও হয়েছে। আহত হয়েছেন অনেকেই। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরে ওই বাস থেকে উদ্ধার করা হয় চালকের মরদেহ। এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে। খবর: আনন্দবাজার পত্রিকা ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে- সিগন্যালে দাঁড়িয়ে আছে একাধিক মোটরসাইকেল এবং রিকশা। হঠাৎ পেছন থেকে একটি বাস সেগুলোকে ধাক্কা দেওয়া শুরু করে। বাসটিও পরে উল্টে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাসটি চালাচ্ছিলেন হরদেব নামে এক চালক। তিনি গত দশ বছর ধরেই শহরে ‘মেট্রো বাস’ চালাচ্ছিলেন। সেদিন বাস চালাতে চালাতে তার হার্ট অ্যাটাক হয়। পুলিশ মনে করছে- বাসের গতি কম থাকায় বড় দুর্ঘটনা ঘটেনি। তথ্যসূত্র: বাংলানিউজ।

মৃত্যুর সময় নাই, যে কোন মূহুর্তে হতে পারে। আমিন
ReplyDelete