রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
ব্রাজিলের কান্নার নাম রোনালদো সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। আর ২০০২ সালের শুধু বিশ্বকাপই নয়, বরং ফুটবল নিয়ে ২০০২ সালের কথা উঠলেই চোখের সামনে সবার আগে একজন তারকাই ভেসে উঠবে। তার নাম রোনালদো ফেনোমেনন। ব্রাজিলের ইতিহাসে এবং বিশ্বে সর্বকালের সেরা ফরোয়ার্ড হিসেবে ধরা হয় তাকে। আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা তার সম্পর্কে বলেন, যদি সে ইনজুড়িতে না পাড়ত তাহলে সর্বকালের সেরা খেলোয়ারের কাতারেও হয়তো থেকে যেতেন তিনি। ২০০২ সালে বিশ্বকাপে সব মিলিয়ে ৭টি ম্যাচ খেলেছে ব্রাজিল। এই সাত ম্যাচে ব্রাজিল ১৮টি গোল দেয় প্রতিপক্ষকে। এর মধ্যে এক রোনালদোর পা থেকেই আসে ৮ গোল। ২০০২ সালের পর সবচেয়ে বেশি আশা নিয়ে ব্রাজিল বিশ্বকাপ মিশন শুরু করেছিল ২০১৪ সালে নিজেদের মাটিতে। এবার ব্রাজিলের ফরোয়ার্ড ছিল ফ্রেড। কিন্তু দু:খ জনক ব্যাপার হলো, এই বিশ্বকাপে ফ্রেড মাত্র একটি গোল করেন। এরপর ২০০২ সালের পর সবচেয়ে সেরা দল নিয়ে বিশ্বকাপে যায় ব্রাজিল এবার ২০১৮ সালে। আর এবার দলটির সেরা ফরোয়ার্ড ছিল গ্যাব্রিয়েল জেসুস। টিটের অধিনে সবচেয়ে বেশি উজ্জল ছিলেন তিনিই। কিন্তু বিশ্বকাপে তিনি চুড়ান্ত রকমের ব্যর...