রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
শেখ হাসিনা সেতু থেকে ইয়াবাসহ ২ জন আটক
চাঁপাইনবাবগঞ্জে শহরের শেখ হাসিনা সেতু এলকা থেকে বুধবার ২শ’ ৮০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে বিজিবি। আটককৃত ব্যাক্তি হচ্ছে রাজশাহী জেলার গোদাগাড়ী’র পালশা গ্রামের আবুল হোসেনের ছেলে আজমুল (১৮) ও একই এলাকার শাহালান হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (২৮)।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সাজ্জাদ সরোয়ার, পিএসসি এক প্রেস নোটে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১১ টার দিকে সুবেদার আব্দুল খালেক সরকারের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল শেখ হাসিনা সেতুর উপর অবস্থান নিয়ে যানবাহন তল্লাশী করতে থাকে। পরে একটি ইজি বাইকের তল্লাশী করে ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়। বিজিবি প্রেস নোটে আরো জানায় জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৮৪ হাজার টাকা। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।

Comments
Post a Comment