প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করলেন আইন সচিব
চাঁপাইনবাবগঞ্জে আজ শুক্রবার সকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে বৃক্ষ রোপণ কর্মসূচি-২০১৮ এর আয়োজন করা হয়। জেলা জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন করেন আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জিল্লার রহমান।
এসময় উপস্থিত ছিলেন, আইন ও বিচার বিভাগ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা, উপ-সচিব (প্রশাসন-১) মোঃ মাহবুবার রহমান সরকার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তফা কামাল, পিপি জোবদুল হক প্রমুখ।পরে, তিনি আদালত ভবনের উর্ধ্বমূখী সম্প্রসারণ নির্মাণ কাজ পরিদর্শন করেন।

Comments
Post a Comment