Silk pally in the face of shopping Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Silk pally in the face of shopping

কেনা-কাটায় মুখর সিল্কপল্লী

রাজশাহীর সিল্ক, কাপড়ের জগতে দেশজুড়ে বেশ কদর রয়েছে। সিল্কে সমৃদ্ধ হওয়ায় রেশম নগরী হিসেবে খ্যাত রাজশাহী। প্রতিটি উৎসবে ‘সিল্কের জুড়ি নেই। ফলে ঈদ এলে সিল্ক কাপড়ের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। বিশেষ করে সামর্থ্যবান পরিবার সিল্ক কাপড়ের প্রতি বেশি আগ্রহ। তবে শো-রুমগুলোতে সব বয়সের মানুষের পোশাক পাওয়া যাচ্ছে। তাই ক্রেতা-বিক্রেতা উভয়ে বেশ খুশি।

ঈশ্বরদীর নাহিদ ইসলাম। স্ত্রী শামিমা ও মেয়ে রাইসাকে (১০) নিয়ে রাজশাহীতে এসেছেন সিল্কের কাপড় কিনতে। নিজের পাঞ্জাবি, স্ত্রী শাড়ি আর সন্তানের পোশাক কিনবেন বলে। আরামদায়ক পোশাকের সন্ধানে প্রতিবছরই আসেন সিল্কের নগরে। নাহিদ ইসলাম বলেন, ‘রাজশাহী সিল্কে সমৃদ্ধ। দেশজুড়ে বেশ সুনাম। আরামদায়ক পোশাক তাই চাহিদাও বেশি। গরমে আরামের কথা ভেবে সিল্ক ভাল।’

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর সিল্কের শো-রুমগুলোতে ক্রেতাদের ভীড় লক্ষ্য করা গেছে। তবে বিক্রেতারা বলছেন, রাজশাহী জেলার বাইরের ক্রেতাও রয়েছে তাদের। চাঁপাইনবাবগঞ্জ, ভোলাহাট, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, নাটোর, পাবনা, ঈশ্বরদী, খুলনা, রংপুর, দিনাজপুর থেকে ক্রেতারা রাজশাহীতে আসেন সিল্কের বিভিন্ন পোশাক কিনতে।

ঈদকে সামনে রেখে রাজশাহীতে বেচাকেনা বেড়েছে সিল্ক শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি। ক্রেতারা বলছেন, ডিজাইনে নতুনত্ব আর গুণে মানে ভাল হওয়ায় তাদের পছন্দের শীর্ষে সিল্কের পোশাক। ক্রেতাদের পছন্দের বিষয়টি মাথায় রেখে এবার শাড়িতে এসেছে নানা বৈচিত্র। ঈদে বর্ণিল ও আনন্দময় উৎসবে নারী পছন্দের শীর্ষে সিল্কের শাড়ি।

 তাই শাড়ি কিনতে ভিড় করছেন সিল্কের শো-রুমগুলোতে। সিল্কের শো-রুমগুলো সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্রেতাদের আকৃষ্ট করতে নতুনত্বের পাশাপাশি মসলিন, বলাকা, তসর, ধুপিয়ান, সফট ও জয়শ্রী সিল্কের ওপর আকর্ষণীয় কারুকাজ ও হরেক রংয়ের মিশ্রণ রেখেন তারা। ক্রেতারাও সিল্ক কাপড়ের নানা রঙ ও ডিজাইনের বাহারি কাপড় দেখে মুগ্ধ হচ্ছে। রাজশাহীর সবচেয়ে বৃহৎ সিল্ক শোরুম সপুরা সিল্ক। কারখানা ও শোরুমের ব্যবস্থাপক সাইদুর রহমান জানান, তাদের কারখানায় সিল্কের সবধরনের কাপড় তৈরি করা হয়। নারীদের শাড়ি কাপড়, থ্রিপিস, সালোয়ার।

 এছাড়া পুরুষদের পাঞ্জাবিও তৈরি করা হয়। সাইদুর রহমান জানান, ঈদে বড় আকর্ষণ কাটোয়ার ডিজাইনের শাড়ি। আর আছে র-সিল্কের ওপর হাতের কারুকাজ। বিভিন্ন ডিজাইনের এই শাড়িগুলোর দাম রাখা হয়েছে সাড়ে তিন হাজার ২০০ টাকা থেকে ১২ হাজার ৫০০ টাকা। মসলিনের ওপর কাজ করা ডিজাইনের শাড়িও এবার নতুনভাবে হাজির হয়েছে। এসব শাড়ির দাম পড়বে আড়াই হাজার থেকে ১৩ হাজার টাকা পর্যন্ত। সফট সিল্ক শাড়ি কাপড় বিক্রি হচ্ছে দুই হাজার ৫০০ টাকা থেকে আট হাজার টাকা পর্যন্ত। এছাড়া বাটিক সিল্ক ও বলাকা সিল্ক বিক্রি হচ্ছে বেশ ভাল। সিল্কের তৈরি থ্রিপিস বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। এছাড়া মসলিন সিল্কের এই কাপড় পড়বে ১২ হাজার টাকা। এবছর ঈদের ভাল বিক্রি হচ্ছে ‘পার্টি ড্রেস’। শিশু-কিশোরীদের মধ্যে বেশ সারা ফেলেছে ‘পার্টি ড্রেস’। শাড়ি কিনতে আসা মোসা. মুশফিক মিতু বলেন, সিল্কের শাড়িগুলো পড়তে ভাল। গরমের কথা মাথায় রেখে সিল্কের শাড়ির পোশাক পড়ায় ভাল।

 ‘উষা সিল্ক’ এর জেনালের ম্যানেজার জহুরুল ইসলাম বলেন, ঈদেক ঘিরে প্রায় ৫ মাস আগে তারা প্রস্তুতি সম্পন্ন করেছেন। এরই মধ্যে বেশ কিছু নতুন নতুন পোশাক সংযুক্ত হয়েছে। তিনি জানান, তাদের শোরুমে মেয়েদের থ্রিপিসের মধ্যে রয়েছে মসলিন এমব্রয়ডারি, মসলিন এপলিক, সফট সিল্ক, এনডি সিল্ক ও বিভিন্ন হাতের কাজ করা থ্রিপিস। আড়াই হাজার থেকে সাড়ে ছয় হাজার টাকায় এসব থ্রিপিস বিক্রি হচ্ছে। ঊষা সিল্ক শোরুমের তিন হাজার টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকা দামের থ্রিপিস রয়েছে। শাড়ি বিক্রি হচ্ছে ২০০০ থেকে ২২ হাজার ৫০০ টাকা মূল্যে।

Comments

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...