রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
এবার ওদুদ এমপি’র পাশাপাশি আবারো জামায়াতের কঠোর সমালোচনা করলেন বিএনপি নেত্রী পাপিয়া (ভিডিওসহ)
প্রায় বছর তিনেক আগে বিএনপি নেত্রী এ্যাড. সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার জোটের শরিক সংগঠন জামায়াতকে নিয়ে দেয়া কঠোর সমালোচনামুলক বক্তব্য দেশজুড়ে আলোচনার ঝড় তুলেছিল। চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকমের আপলোড করা সেই ভিডিও’র সূত্রধরে দেশের জাতীয় দৈনিক ও প্রথম সারির টেলিভিশন চ্যানেলে প্রতিবেদন হয়েছিল। ভোটের রাজনীতিতে কেন্দ্রে সখ্যতা থাকলেও চাঁপাইনবাবগঞ্জ সদরে দীর্ঘদিন ধরে বিপরীত অবস্থানে জামায়াত ও বিএনপি।
এটা আবারও প্রকাশ্যে এলো গেল ১৫ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা স্কুল মাঠে বিএনপি আয়োজিত জনসভায় দেয়া বিএনপি নেত্রী পাপিয়ার বক্তব্য থেকে। ২০১৪ সালের পর বিএনপি’র কেন্দ্রীয় শীর্ষনেতাদের নিয়ে আয়োজিত প্রথম জনসভায় চাঁপাইনবাবঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি বিএনপি’র এই নেত্রী জামায়াত ও জান্নাত প্রসঙ্গে জামায়াতের কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল ওদুদেরও কঠোর সমালোচনা করে।
সমালোচনা থেকে বাদ যায়নি আব্দুল ওদুদের ব্যক্তিগত জীবনও। ওই জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওই জনসভার ভিভিও চিত্র পাঠক দর্শকদের জন্য আপলোড করা হলো। চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৯-১৭

magi
ReplyDelete