গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু


গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুর্নিঝড় ফনীর প্রভাবে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, নাচোল ও ভোলহাট উপজেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির কোন খবর না পাওয়া গেলেও গোমস্তাপুরে বাড়ির পাশের ডোবায় জমা বৃষ্টির পানিতে এক শিশুর মৃত্যুর খবর মিলেছে। গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালুপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোরসালিন (৪) বাড়ির বাইরে বের হয়ে শনিবার পানিতে ডুবে মারা যায়। পরে ডোবার পানি থেকে দুপুরে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিহাব রাইহান জানান, ডোবায় বৃষ্টির জমা পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
ঘুর্নিঝড় ফনীর প্রভাবে শুক্রবার রাত ও শনিবার সকালে বৃষ্টিপাত হয়েছে, সেই সাথে ছিল হালকা ঝড়ো হাওয়া। তবে বৃষ্টিপাতে মাঠে থাকা ধান কিছুটা হেলে পড়ায় কৃষকের মাথায় দেখা দিয়েছে চিন্তার ভাঁজ।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার ড. জাহাঙ্গীর ফিরোজ জানান, মাঠের ১০ ভাগ ধান কাটা হলেও, বাকি পাকা ধান কিছুটা হেলে পড়েছে, তবে এতে উৎপাদনের উপর খুব বেশি প্রভাব পড়বে না।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৫-১৯

Comments