MP Jesi inaugurates by throwing geo bag to prevent erosion of Padma in Hakimpur Skip to main content

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

MP Jesi inaugurates by throwing geo bag to prevent erosion of Padma in Hakimpur

হাকিমপুরে পদ্মার ভাঙ্গনরোধে জিও ব্যাগ ফেলে উদ্বোধন করেন এমপি জেসী


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে পদ্মার ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী।  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের হাকিমপুর পয়েন্টে সম্প্রতি দেখা দেয় পদ্মা নদীর ভয়াবহ ভাঙ্গন। মাত্র ১ মাসের ব্যবধানে নদীগর্ভে তলিয়ে যায় কয়েকটি গ্রামসহ বিস্তৃর্ণ আবাদি জমি। হুমকীর মুখে পড়ে আগে তৈরী হওয়া পদ্মা নদীর বামতীর সংরক্ষণ প্রকল্প কাজসহ বহু স্থাপনা।

 স্থানীয় জনগন ও সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসির দাবির প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গনরোধের প্রাথমিক পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা উদ্যোগ গ্রহণ করে।  দুপুরে শাজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌসী ইসলাম জেসি বলেন, ‘ পদ্মা নদীতে নতুনভাবে দেখা দেয়া ভাঙ্গনের বিষয়টি সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। 

ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড প্রকল্প গ্রহণ করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। শীগ্রই ভাঙ্গনরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে’। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান রুহুল আমীন, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দীন হোদা, আক্তারুজ্জামান টিপু, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ মাষ্টার, সাবেক ছাত্র নেতা মেসবাহুল সাকের জ্যোতি । উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান তোতা। পরে বালুভর্তি জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন করা হয়। 



চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ শাহিদুল আলম জানান, শাহজাহানপুর এলাকায় পদ্মার ভাঙ্গনরোধে স্থায়ী বাঁধের পর উজানে প্রায় সাড়ে ৪’শ মিটার নতুনভাবে ভাঙ্গনের মুখে পড়েছে। উদ্বোধনী দিনে ৯ শ জিও ব্যাগ ফেলা হয়েছে।

 ভাঙ্গন প্রতিরোধে পর্যায়ক্রমে ৯ হাজার জিও ব্যাগ ফেলে হবে। পাশাপাশি পদ্মার ভাঙন ঠেকাতে ৬.১ কিলোমিটার প্রতিরক্ষামূলক বাঁধ বাস্তবায়নের লক্ষ্যে ৪’শ ৮৪ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে, তা অনুমোদন পেলে দ্রুতই কাজ শুরু হবে। চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৫-১৯

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

India is on fire, 40,000 affected by heatstroke, 192 vagrants died in the summer in Delhi!

  দাবদাহে পুড়ছে ভারত, হিটস্ট্রোকে আক্রান্ত ৪০ হাজার, দিল্লিতে গরমে ১৯২ ভবঘুরের মৃত্যু! চলতি গ্রীষ্ম রেকর্ড গরমের সাক্ষী হয়েছে ভারত। দাবদাহের ভয়াবহতা চরমে পৌঁছেছে। দাউদাউ গরমে গত তিন দিনে কেবল দিল্লি, নয়ডাতেই ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে।  এবার জানা গেল, গত সাড়ে তিন মাসে তপ্ত কড়াইয়ের ভারতে ৪০ হাজার মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন!  অন্যদিকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার দাবি, ১১ থেকে ১৯ জুনের মধ্যে গরমে ১৯২ জন ভবঘুরের মৃত্যু হয়েছে রাজধানীতে।  এদিকে প্রকৃতির খামখেয়ালিপনার সাক্ষী উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি। উত্তর ও মধ্য ভারত যখন বৃষ্টির অপেক্ষায় চাতক, তখন অসম-সহ একাধিক রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।  আবহ বিজ্ঞানীরা বলছেন, এবার ভয়ংকরতম গ্রীষ্মের সাক্ষী গোটা এশিয়াই। ভারতের উত্তরাঞ্চলের রাজ্যগুলিতে গড় তাপমাত্রা ৫০ ডিগ্রির আশপাশে থাকছে।  জলবায়ুর এই পরিবর্তনের জন্য দায়ী মানব সভ্যতা। আরও ভালো করে বললে ‘উন্নয়ন’। গত মার্চের পর থেকেই ক্রমশ অসহনীয় হয়েছে উঠেছে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপামাত্রা।  সূর্যের লেলিহান উনুনে পুড়ে আকাশে উড়তে উড়তে বহু পাখির মৃত্যু হচ্...