Mp Harun Aminul was given a reception in his seat with a huge convoy after the swearing-in. Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Mp Harun Aminul was given a reception in his seat with a huge convoy after the swearing-in.

শপথ পরবর্তী বিশাল গাড়িবহর নিয়ে নিজ আসনে ঢুকলেন এমপি হারুন আমিনুলকে সংবর্ধনা




একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের দু’টি আসনে নির্বাচিত সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন ও আমিনুল ইসলাম নানা জল্পনা কল্পনা শেষে শপথ গ্রহণের ২ দিন পর নিজ এলাকায় ফিরে এসেছেন। বৃহস্পতিবার বিকেলে তারা চাঁপাইনবাবগঞ্জে আসেন। বিকেলে চাঁপাইনবাবগঞ্জের প্রবেশদ্বার দ্বারিয়াপুরে বিপুল সংখ্যক নেতাকর্মী মটর সাইকেলে শোভাযাত্রা নিয়ে সংসদ সদস্য হারুনকে বরণ করেন। এরপর চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে অনুষ্ঠিত এক সমাবেশে সংসদ সদস্য হারুনুর রাশিদ হারুন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনের সকল কর্মকর্তার উদ্দেশে বলেছেন, আসুন, আমরা চাঁপাইনবাবগঞ্জকে একটি সুন্দর, আধুনিক ও দুর্নীতিমুক্ত চাঁপাইনবাবগঞ্জ হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করি। তিনি বলেন, ‘আমাকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মানুষ অনেক ভালোবাসা দিয়ে নির্বাচিত করেছেন। সেই ভালোবাসার মূল্য দেয়ার চেষ্টা করব আমি। এসময় তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য কাজ করবেন বলে দলীয় নেতাকর্মীদের বলেন- মনে রাখতে হবে, হারুন শুধু আপনাদের নয়, বাংলাদেশ জাতীয়বাদী দলের হয়ে সংসদে প্রতিনিধিত্ব করার দায়িত্ব পালন করছে। সেই কারণে এই দায়িত্ব আমাকে অত্যন্ত গুরুত্বের সাথে পালন করতে হবে।


এসময় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক তাশেম আলীসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নাচোলে আমিনুল ইসলামকে গণসংবর্ধনা 


এদিকে, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আমিনুল ইসলামকে নাচোল উপজেলা ও পৌর বিএনপির আয়েজনে গণসংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভকেট মাইনুল হকের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন একাদ্বশ জাতীয় সংসদে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আমিনুল ইসলাম। 

এসময় অন্যান্যের মাঝে মক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মজিদুল হক, সাংগঠনিক সম্পাদক নূর কামাল, পৌর বিএনপির সভাপতি মোসাদ্দেকুর রহমান ও সাধারণ সম্পাদক দুরুর হোদা, নাচোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী, কসবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম খোকন, নেজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তসলিমুদ্দিন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাদির আহাম্মেদ ভুলু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, উপজেলা ছাত্রদলের সভাপতি আলমগীর হোসেন কাজল, পৌর ছাত্রদলের সভাপতি হামিদুর রহমান মুকুল। এছাড়া নাচোল পৌর ও ৪ ইউনিয়নের বিএনপি’র অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা আমিনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান। চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৫-১৯

Comments

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...