Wheat procurement drive in Shibganj faces hurdles on inauguration day Skip to main content

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

Wheat procurement drive in Shibganj faces hurdles on inauguration day

উদ্বোধনের দিনেই বাধার মুখে শিবগঞ্জে গম সংগ্রহ অভিযান


উদ্বোধনের দিনেই বাধার মুখে শিবগঞ্জে গম সংগ্রহ অভিযান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা খাদ্য গুদামে বুধবার কৃষকদের কাছ থেকে অভ্যান্তরীণ গম ও বোরো সিদ্ধ চাল কেনার উদ্বোধনী দিনে বাধার ঘটনা ঘটেছে। পোকাযুক্ত গম দেয়ার চেষ্টার অভিযোগ এনে যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ্বে বাধা দেয়ার ঘটনাকে ঘিরে দু’ গ্রুপের মধ্যে ধস্তাধস্তিও হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল সরকারিভাবে শিবগঞ্জ খাদ্য গুদামে গম ও বোরো সিদ্ধা চাল কেনা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন। 

 উদ্বোধনী অনুষ্ঠানে শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের একজন কৃষক ৩ টন গম দেন। এরপর অনুষ্ঠানস্থল থেকে সংসদ সদস্য চলে গেলে গোমস্তাপুর উপজেলার এক কৃষক পোকাযুক্ত গম দেবার চেষ্টা করেন। এনিয়ে উত্তেজনা দেখা দেয়। দু পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে শিবগঞ্জের প্রকৃত কৃষকের কাছ থেকে মানসম্পন্ন গম চাল কেনা হবে এবং কোন অনিয়ম হবে না উল্লেখ করে পরিস্থিতি শান্ত করেন। 

এসময় ঘটনাস্থলে এসে সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল নিয়মতান্ত্রিকভাবে গম কেনার নির্দেশ প্রদান করেন। উদ্ভুত পরিস্থিতিতে নিম্নমানের গম নিয়ে আসা গোমস্তাপুরের কৃষক গম দিতে পারেননি। ট্রলিযোগে আসা গম ট্রলিতে করেই ফেরত যায়। স্থানীয় সূত্র জানায়, শিবগঞ্জ উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক ও সম্প্রতি অনুষ্ঠিত মন্টু ডাক্তার স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজক কমিটির আহবায়ক সাইফুল ইসলাম মিটুল খান গম সংগ্রহ অভিযানে এক পক্ষের নেতৃত্ব দেন।

মিটুল খান দাবি করেন, সরকারি নিয়ন অনযায়ী গম সরবরাহ করা হচ্ছিল। শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ও শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা বলেন, ‘ একটি সিন্ডিকেটের মাধ্যমে ভুয়া তালিকা তৈরী করে পোকাযুক্ত নষ্ট গম কেনার চেষ্টা করা হলে প্রতিবাদ করা হয়’।

 তারা অভিযোগ করেন, একটি সিন্ডিকেট শিবগঞ্জে প্রকৃত কৃষকদের কাছ থেকে গম চাল সরবরাহে বাধা হয়ে দাঁড়িয়েছে। ওই সিন্ডিকেট শিবগঞ্জের কৃষকদের স্বার্থ না দেখে অসৎ উদ্দেশ্যে বাইরের উপজেলার কৃষকদের গম সরবরাহ করার চেষ্টা করছে। এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার এসএম আমিনুজ্জামান জানান, শিবগঞ্জের প্রকৃত কৃষকদের তালিকা তৈরী করা হয়েছে।  শিবগঞ্জ এলাকায় উৎপাদিত পোকামুক্ত গম কেনা হবে।

শিবগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল হক জানান, চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে ১ হাজার ১৭৭ টন গম ও ৫১৭ টন চাল সংগ্রহ করা হবে। যা চলবে ৩০ জুন পর্যন্ত। চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৫-০৫-১৯

Comments

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

India is on fire, 40,000 affected by heatstroke, 192 vagrants died in the summer in Delhi!

  দাবদাহে পুড়ছে ভারত, হিটস্ট্রোকে আক্রান্ত ৪০ হাজার, দিল্লিতে গরমে ১৯২ ভবঘুরের মৃত্যু! চলতি গ্রীষ্ম রেকর্ড গরমের সাক্ষী হয়েছে ভারত। দাবদাহের ভয়াবহতা চরমে পৌঁছেছে। দাউদাউ গরমে গত তিন দিনে কেবল দিল্লি, নয়ডাতেই ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে।  এবার জানা গেল, গত সাড়ে তিন মাসে তপ্ত কড়াইয়ের ভারতে ৪০ হাজার মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন!  অন্যদিকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার দাবি, ১১ থেকে ১৯ জুনের মধ্যে গরমে ১৯২ জন ভবঘুরের মৃত্যু হয়েছে রাজধানীতে।  এদিকে প্রকৃতির খামখেয়ালিপনার সাক্ষী উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি। উত্তর ও মধ্য ভারত যখন বৃষ্টির অপেক্ষায় চাতক, তখন অসম-সহ একাধিক রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।  আবহ বিজ্ঞানীরা বলছেন, এবার ভয়ংকরতম গ্রীষ্মের সাক্ষী গোটা এশিয়াই। ভারতের উত্তরাঞ্চলের রাজ্যগুলিতে গড় তাপমাত্রা ৫০ ডিগ্রির আশপাশে থাকছে।  জলবায়ুর এই পরিবর্তনের জন্য দায়ী মানব সভ্যতা। আরও ভালো করে বললে ‘উন্নয়ন’। গত মার্চের পর থেকেই ক্রমশ অসহনীয় হয়েছে উঠেছে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপামাত্রা।  সূর্যের লেলিহান উনুনে পুড়ে আকাশে উড়তে উড়তে বহু পাখির মৃত্যু হচ্...