প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মো. ফটিক (৩১) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি ১ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক বছরের কারাদ- দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত ফটিক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোয়ালডুবি গ্রামের মো. এহিয়া’র ছেলে। মামলার বরাত দিয়ে অতিরিক্ত সরকারি কৌশুলি আঞ্জুমান আরা বেগম জানান, ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবিরের হাট থেকে খাসের হাট সড়কের আলিমনগর এলাকায় র্যাব ২ কেজি ১ শ গ্রাম হেরোইনসহ ফটিককে আটক করে। এ ঘটনায় পরের দিন র্যাবের এসআই মোস্তাকিম হোসেন বাদি হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
সদর থানার এসআই রনি সাহা ওই বছরের ২২ মার্চ আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলার সাক্ষ্য গ্রহণ ও শুনানী শেষে আদালত এই দন্ডাদেশ প্রদান করেন। চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০৫-১৯
Comments
Post a Comment