Women flock to bahari jewellery store in search of eid dress accessories Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Women flock to bahari jewellery store in search of eid dress accessories

ঈদে সাজ পোশাকের অনুষঙ্গের খোঁজে নারীদের ভিড় বাহারি গহনার দোকানে

 শাড়িতে ঙালি রীর সাজ যেন পূর্ণতা পায় না। তাই সাজ পোশাকে ষোল আনা পূরণ করতে চাই পোশাক ও শাড়ির সঙ্গে মিলিয়ে বাহারি গহনা। সেই বাহারি গহনার খোঁজে নারীরা এখন ভিড় জমাচ্ছেন গহনার দোকানগুলোতে। সোনা, গোল্ডপ্লেটেড ও ইমিটেশনের গহনার দোকানে কিশোরী, তরুণীসহ নানা বয়সি নারীদের ভিড়। আর ঈদকে সামনে রেখে গহনার দোকানগুলো ঝলমল করছে নতুন নতুন ডিজাইনের গহনায়। 

যেকোনো উৎসবে বা জমকালো অনুষ্ঠানে নারীরা সোনার গহনা পরতে ভালোবাসে। সোনার দোকানগুলো ঘুরে তাই দেখা গেল সোনালি রং ছাড়াও বিদেশি হোয়াইট গোল্ডের নজরকাড়া ডিজাইনের বাহারি সব গহনা। সৌখিন নারীদের কাছে এখন ডায়মন্ডের গহনাও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটা যেন অনেকটা অভিজাত্যের প্রতীক। তাই সোনার গহনার পাশাপাশি ডায়ামন্ডের গহনার প্রতি আজকাল তরুণীদের বিশেষ ঝোঁক লক্ষ করা যাচ্ছে। 

এছাড়া মুক্তো ও আর্টিফিশিয়াল ডায়মন্ড খচিত গহনা এবং সোনা বা রূপার উপরে মিনা ও অ্যান্টিক করা গহনাও ঝলমল করছে দোকানজুড়ে। গলায় মালা, কানে ঝুমকো, হাতভরা রিনিঝিনি বাহারি চুড়ি, ঐতিহ্যবাহী এসব গহনার সঙ্গে সৌন্দর্য বাড়াতে ফ্যাশন সচেতন তরুণীদের এখন পছন্দের তালিকায় বড় নোলক, স্টোন বা পার্ল খচিত ঝাপ্টা আর বড় গুজ্রাটি আংটি। গোল্ডপ্লেটেড গহনার দোকানগুলোতে এসব আইটেম বিক্রেতারা তাদের দোকান সাজিয়েছেন আরো কতশত রকমারি নামের ও দামে। সাহেববাজার আরডিএ মার্কেটে গোল্ডপ্লেটেড গহনার প্রায় ২৭টি দোকান রয়েছে। এসব দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। দোকানগুলোতে ক্রেতাদের ভিড়ে পা রাখাই মুশকিল। এখানে গোল্ডপ্লেটেড শীতাহার, হাসলি, জরুয়া, বাহুবলী, জিলাপী লহরী, কন্ঠহার, লহোরী, লকেট, চূড়, মান্তাশা, ঝাপ্টা,

 নোলক, মুকুট, বালা, ঝুমকা, আংটি, ব্রেসলেট ইত্যাদি গহনায় চোখ ধাঁধিয়ে যাচ্ছে। গোল্ডপ্লেটেড এসব গহনার মধ্যে লহোরি ১২০০ থেকে ১৫০০, হাসলী ৬৫০ থেকে ১৫০০, ঝুমকা ৩৫০ থেকে ৪৫০ এবং ঝাপ্টা ও টিকলি ২৫০ থেকে ৪৫০ টাকায় পাওয়া যাচ্ছে। রুবা ইমিটেশন প্যালেস এর স্বত্বাধিকারী হাবিবুল্লাহ এবার ঈদে ব্যবসায় সন্তোষ প্রকাশ করে বলেন, ১০ রমজানের পর থেকেই ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। কয়েকবার প্রডাক্ট নিয়ে আসা হয়েছে।

 সামনের দিনগুলোতে আরো ভিড় বাড়বে আশা করছি। এবার ঈদে বাহুবলী সেট, কিরণমালা আংটির চাহিদা বেশি। এছাড়াও নোলক ও ঝাপ্টা তরুণী ক্রেতারা বেশি পছন্দ করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিষ্টি গোল্ডপ্লেটেড ঝুমকা ও নোলক কিনছিলেন। মিষ্টি জানালেন, তাদের ঈদের শপিং প্রায় শেষ। শুধু গহনা টাই কেনা বাকি ছিল।

 ল্যাহেঙ্গার সঙ্গে মানানসই গহনাও হয়ে গেল। বিভিন্ন ফ্যাশান হাউজগুলো যেমন- তিলোত্তমা, বিশ্বরঙ, ড্যাস কালেকশনসহ বিভিন্ন বিপনী বিতানে কাঠের পুঁতি, কাঁচের পুঁতি, বিভিন্ন মেটাল ও বড় বড় রঙিন পাথরের তৈরি ইমিটেশনের গহনা, সিলভার ও গোল্ডেন অ্যান্টিক গহনা ইত্যাদির পসরা সাজানো। বিভিন্ন দামের এসব ইমিটেশনের গহনা পোশাকের সঙ্গে মিলিয়ে কিনতেও ভিড় জমাচ্ছেন ফ্যাশান সচেতন নারীরা।

Comments

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...