We will take a stand against corruption and forgery: Harun MP Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

We will take a stand against corruption and forgery: Harun MP

দুর্নীতি ও জাল জালিয়াতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবো- সংবর্ধনায় হারুন এমপি


বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন বলেছেন, বিগত দশ বছর চাঁপাইনবাবগঞ্জে অপশাসন চলেছে। সরকারি সম্পত্তি, মানুষের যায়গা জমি ভুমি লুটপাট করা হয়েছে। আমি এই অবস্থার পরিবর্তন করবো। দুর্নীতি মুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে দুর্নীতি, জাল জালিয়াতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে চাই। তিনি রবিবার বকেলে চাঁপাইনবাবগঞ্জের পৌরসভা পার্কে নাগরিক সংবর্ধনা সভায় এক কথা বলেন। তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জকে এগিয়ে নেয়ার জন্য, আধুনিক করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এর কোন বিকল্প নেই’। তিনি তার নির্বাচনী অঙ্গিকার বাস্তবায়নে সকলের সহযোগিতা চেয়ে বলেন, ‘একার পক্ষে সব দাবি অঙ্গিকার পুরণ করা সম্ভব নয়। চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন স্থানীয় সরকার কাঠামো রয়েছে। প্রশাসন রয়েছে। সকলের মতামতকে গুরুত্ব দিয়ে ঐক্যমতের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো’।  

 সভায় দূর্নীতি প্রসঙ্গ তুলে ধরে অঙ্গিকার করে বলেন, ‘ আমি কাবিখা টিআর এর গম বিক্রি করে আমার পকেটে টাকা ঢুকাবো না। চাকরী বা কোন নিয়োগের ক্ষেত্রে ঘুষ টাকা গ্রহণ করবো না’।  তিনি চাঁপাইনবাবগঞ্জের আইনশৃংখলা পরিস্থিতির উন্নতির জন্য সবাইকে একযোগে কাজ করার আহবান জানিয়ে বলেন, আমার শপথের দিন বিনা বিচারের চাঁপাইনবাবগঞ্জে একজনকে হত্যা করা হয়েছে। বিচার বর্হিভুত সমস্ত হত্যাকান্ড বন্ধ করতে হবে’। তিনি সরকারের মাদক বিরোধী অভিযানের প্রসংসা করে মাদকের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।সংবর্ধনা সংবর্ধনা সভায় হারুনুর রশিদ তার চাচাতো ভাই চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের নাম উল্লেখ করে বলেন, ‘ ওদুদ বিশ্বাস নিসন্তান ফুফুর জমি জালিয়াতি করেছে। একথা শুনে লজ্জায় মাথা হেট হয়ে যায়’। সভায় আওয়ামী লীগ সরকার প্রসঙ্গে বলেন, ‘সরকার যে অপশাসন করেছে তাতে ৩০ ডিসেম্বরের নির্বাচনের আগের দিনেই অর্থাৎ ২৯ ডিসেম্বর ভোট কেটে নেয়া ছাড়া উপায় ছিলনা। বাংলাদেশে সরকারের অপশাসন, গায়েবি মামলা ও বিনা ভোটের সরকারের যে সংস্কৃতি চলে আসছে তা বন্ধ করতে হবে’।

 চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি তসিকুল ইসলাম তসির সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায়  অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. ময়েজ উদ্দীন, বিএনপি নেতা নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রদল নেতা সামিরুল ইসলাম পলাশ, বাবর আলী রুমন, জেলা ছাত্রদলের সভাপতি সারোয়ার জাহান, পৌর ছাত্রদলের সভাপতি মিম ফজলে আজিম প্রমুখ।  হারুনুর রশিদ হারুন খালেদা জিয়ার মুক্তি দাবি করেন বলেন, শেখ হাসিনা অন্যায়ভাবে হস্তক্ষেপ করে বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রেখেছেন। চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৫-১৯

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...