রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
অনুমতিপত্র ছাড়া অরুণাচল প্রদেশে গিয়ে বিপদে সম্প্রতি বাংলাদেশের এক তরুণ বিশেষ অনুমতিপত্র (আইএলপি) ছাড়া অরুণাচল প্রদেশের তাওয়াং শহরে গিয়েছিলেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাওয়াং থানার হাজতে গিয়ে আরও তিন বাংলাদেশি তরুণের দেখা পান তিনি। তাঁরাও একইভাবে গ্রেপ্তার হয়েছিলেন। পরে আইনজীবীর মাধ্যমে চারজনই আদালতের অনুমতিক্রমে ছাড়া পান। চার যুবক হলেন মো. আখতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ, সামিউল, তানজিন ও রুদ্র। গতকাল রোববার সন্ধ্যার পর আয়তুল্লাহ গুয়াহাটির রেলস্টেশনের একটি টেলিফোন বুথ থেকে প্রথম আলোর এ প্রতিনিধির সঙ্গে কথা বলেন। সেই আলাপে বিস্তারিত জানান তিনি। আয়াতুল্লাহ কারও কাছে শুনেছিল, বাংলাদেশ থেকে আসামের তেজপুরে পৌঁছাতে পারলে সেখান থেকে ট্রাভেল এজেন্টের মাধ্যমে অরুণাচল প্রদেশে প্রবেশের আইএলপি পেয়ে যাবেন। উত্তর-পূর্ব ভারতের পাহাড় ও জঙ্গল পরিবেষ্টিত রাজ্য অরুণাচল প্রদেশ। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এ রাজ্যে ভারতীয়দের ঢুকতে গেলে প্রয়োজনীয় কাগজপত্র, বিশেষ করে আধার কার্ড ও ভোটার কার্ড সঙ্গে নিতে হয়। বিভিন্ন পর্যটন এলাকায় যেতে হলে তাঁদের সংশ্লিষ্ট দপ্তর থেকে অনুমতি নিতে হয়। ...