Voting underway in two parliamentary constituencies of Chapainawabganj Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Voting underway in two parliamentary constituencies of Chapainawabganj

চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় দু’টি আসনে উপনির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বচান কমিশন। জেলার পুরাতন স্টেডিয়ামে মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে প্রিজাইডিং অফিসাররা নির্বাচনী

সরঞ্জামাদি গ্রহণ করে ভোট কেন্দ্রে চলে যান। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন চলবে। চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনে ১৮০ টি ভোট কেন্দ্রে ভোটার ৪ লাখ ৫ হাজার ৪৫০ ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১ হাজার ১৭০ ও নারী ভোটার ২ লাখ ৪ হাজার ২৮০।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ- ৩ আসনে ১৭২ টি ভোট কেন্দ্রে ৪ লাখ ১১ হাজার ৪৯৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৮৩ জন ও নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৬১২ জন। উপনির্বাচনে সংসদ সদস্য পদে দু’টি আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-ভোলাহাট-গোমস্তাপুর) আসনে নৌকা প্রতীকের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুঃ জিয়াউর রহমান, আ.লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মাথল প্রতীকের মোঃ খুরশিদ আলম বাচ্চু, অপর বিদ্রোহী প্রার্থী আপেল প্রতীকের মোহাম্মদ আলী সরকার, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বিএনএফ’র টেলিভিশন প্রতীকের মোঃ নবিউল ইসলাম ও জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের

 মোঃ গোলাম মোস্তফা এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর উপজেলা ও পৌরসভা) আসনে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ, স্বতন্ত্র প্রার্থী গত পৌরসভা নির্বাচনে দলের বিদ্রোহী হয়ে বহিস্কৃত সাবেক যুবলীগ নেতা আপেল প্রতীকের মোঃ সামিউল হক লিটন এবং বিএনএফ’র টেলিভিশন কামরুজ্জামান খাঁন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইভিএম মেশিনসহ ভোট গ্রহন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা 

নিজ নিজ দায়িত্ব নিয়ে কেন্দ্রে পৌছে গেছেন। এর অগে পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব ভোটে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাসহ সদস্যদের দিক নির্দেশনা দেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ভোট কেন্দ্রগুলোতে কর্মকর্তাসহ ১৮০০ পুলিশ সদস্য সার্বিক দায়িত্ব পালন করবে, পাশাপাশি আনসারবাহিনী থাকছে। 

এছাড়া, ১৭২টি কেন্দ্রের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ও সাধারণ ভাগে ভাগ করা হয়েছে।  অতিরিক্ত নিরাপত্তা স্বরূপ র‌্যাব এবং দু’টি আসনে ১৩ প্লাটুন বিজিবি এলাকায় দায়িত্ব পালন করবে। চাঁপাইনবাবগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খান জানান, নির্বাচন কমিশনের নির্দেশনানুযায়ী নির্বাচনে ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্টদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে। সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হবে সেই আশাবাদ ব্যক্ত করেন।

Comments

  1. নৌকার বিজয় সুনিশ্চিত

    ReplyDelete

Post a Comment