Gunmen attack three times a week on Easter, raising questions about America's security Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Gunmen attack three times a week on Easter, raising questions about America's security

 ইস্টারে সপ্তাহে তিনবার বন্দুকধারীরা হামলা চালায়, যা আমেরিকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে

আবারও বন্দুকবাজদের হানা আমেরিকায়। গত সপ্তাহে এই নিয়ে তিনবার সন্ত্রাসবাদীরা হামলা চালাল মার্কিন যুক্তরাষ্ট্রে। রবিবার পিটসবার্গে একটি পার্টিতে হামলা চালানো হয়েছে। দু’জন নাবালক প্রাণ হারিয়েছে এই হামলায়। এছাড়াও সাউথ ক্যারোলাইনার একটি নাইট ক্লাবেও গুলি চালানোর ঘটনা ঘটে, যদিও সেখানে কারওর মৃত্যু হয়নি।

সপ্তাহের শুরুতে এই দুই ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩১ জন। পিটসবার্গে একাধিক ব্যক্তি মিলে গুলি চালিয়েছে বলে অনুমান করছে স্থানীয় পুলিশ। দু’ জন নাবালকের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন প্রায় ২৩ জন। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই পার্টিতে উপস্থিত ছিলেন প্রায় ১০০ জন। তার মধ্যে অধিকাংশই নাবালক-নাবালিকা। 

এই পার্টি হচ্ছিল একটি বাড়ি ভাড়া করে, জানিয়েছেন পিটসবার্গের পুলিশ প্রধান স্কট শুবার্ট। তিনি বলেছেন, “আমরা অনুমান করছি বাড়িটি ঘিরে রেখে প্রায় আটটি জায়গা থেকে গুলি চালানো হয়েছে।” অন্যদিকে সাউথ ক্যারোলাইনা প্রশাসনের তরফে জানা গিয়েছে, রবিবার ভোররাতে নাইট ক্লাবে গুলি চালনার ঘটনা ঘটে। এখনও পর্যন্ত কারওর মৃত্যু না হলেও সেখানে আহত হয়েছেন ন’ জন। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। 

যদিও নাইট ক্লাব কর্তৃপক্ষকে ফোন করে উত্তর পাওয়া যায়নি বলেই দাবি পুলিশের। বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, শনিবারেও সাউথ ক্যারোলাইনার একটি শপিং মলে গুলি চালনার ঘটনা ঘটেছে। রবিবারের হামলার পরে পুলিশ প্রধান হলব্রুক জানিয়েছেন, “এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় বলেই আমরা মনে করি। এই দুই ঘটনার মধ্যে নিশ্চয় কোনও যোগাযোগ রয়েছে।” প্রসঙ্গত, সাউথ ক্যারোলাইনাতে ২১ বছর বয়স হলেই নাগরিকরা আইনত নিজের কাছে বন্দুক রাখতে পারেন এবং প্রয়োজন পড়লে তা ব্যবহারও করতে পারেন। 

গত সপ্তাহের মঙ্গলবারেই নিউ ইয়র্কের ব্রুকলিন মেট্রো স্টেশনে এলোপাথাড়ি গুলি চালায় এক আততায়ী। ২৩ জন আহত হন সেই ঘটনায়। প্রচুর পরিমাণে বিস্ফোরকও উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে। এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করলেও তাকে ধরতে পারেনি মার্কিন পুলিশ। এক সপ্তাহে তিনবার এহেন হামলায় প্রশ্নের মুখে মার্কিন নাগরিকদের নিরাপত্তা। তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন

Comments

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...