Argentina end a 36-year wait by winning the tiebreaker thrill Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Argentina end a 36-year wait by winning the tiebreaker thrill

 টাইব্রেকার রোমাঞ্চে জিতে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটালো আর্জেন্টিনা


শ্বাসরূদ্ধকর ম্যাচে টাইব্রেকার রোমাঞ্চে জিতে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটালো আর্জেন্টিনা। মেসির হাতে উঠলো আরাধ্যের শিরোপা। ফুটবল জাদুকরের নামটি বসলো আর্জেন্টাইন আরেক ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার পাশে। মেসি ব্রাজিলে যা পারেননি, রাশিয়াতে যা পারেননি, সেটাই করে দেখালেন কাতার বিশ্বকাপে। ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতেই পর্দা নামে বিশ্বকাপের। অনেক অনেক পুরস্কারের সঙ্গে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পাচ্ছে আর্থিক পুরস্কারও। শুধু আর্জেন্টিনাই নয়, বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের জন্যই থাকছে প্রাইজমানি। আর সেই প্রাইজমানি আগের বিশ্বকাপগুলোর তুলনায় একটু বেশিই। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৪২ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩৩ কোটি ৬০ লাখ টাকা। রানার্সআপ ফ্রান্স পাচ্ছে ৩০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০ কোটি টাকা। ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপের চেয়ে ৬০ লাখ ডলার বাড়ানো হয়েছে এবার।

গত বিশ্বকাপে রানার্সআপ হওয়ার পর কাতার বিশ্বকাপে তৃতীয় হয়ে বিশ্বকাপ শেষ করেছে ক্রোয়েশিয়া। সব মিলিয়ে ৬ বার বিশ্বকাপ খেলে তিনবার সেমিফাইনালে উঠেছে তারা, সেই সঙ্গে এটি ক্রোয়েশিয়ার দ্বিতীয়বারের মতো তৃতীয় হওয়া। তৃতীয় হওয়া ক্রোয়েটরা প্রাইজমানি হিসেবে পাবে ২৭ মিলিয়ন ডলার। অন্যদিকে ক্রোয়েশিয়ার সঙ্গে হেরে চতুর্থ হয় মরক্কো। বাঘা বাঘা দলকে হারিয়ে ইতিহাস গড়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা মরক্কো প্রাইজমানি হিসেবে পাচ্ছে ২৫ মিলিয়ন ডলার। শুধু এই চার দলের জন্যই নয়, বিশ্বকাপে খেলা প্রতিটি দলের জন্যই প্রাইজমানি রাখা হয়েছে। ৫ থেকে ৮ম হওয়া প্রতিটি দল পাবে ১৭ মিলিয়ন ডলার করে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে গেছে। এই কারণে তারা প্রাইজমানি হিসেবে পাচ্ছেন ১৭ মিলিয়ন ডলার। ব্রাজিল ছাড়াও নেদারল্যান্ডস, পর্তুগাল ও ইংল্যান্ড প্রত্যেকে কোয়ার্টার ফাইনাল খেলেছে। তারাও ১৭ মিলিয়ন ডলার করে পাবে। নবম থেকে ১৬তম হওয়া প্রতিটি দল ১৩ মিলিয়ন ডলার পাবে। শেষ ষোলতে খেলা দলগুলো হচ্ছে- মার্কিন যুক্তরাষ্ট্র, সেনেগাল, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, স্পেন, জাপান, সুইজারল্যান্ড ও দক্ষিণ কোরিয়া। তারা প্রত্যেকে ১৩ মিলিয়ন ডলার করে পাবে।

১৭তম থেকে ৩২তম প্রতিটি দল ৯ মিলিয়ন ডলার করে প্রাইজমানি পাবে। স্বাগতিক কাতার ছাড়াও এই তালিকায় আছে ইকুয়েডর, ওয়েলস, ইরান, মেক্সিকো, সৌদি আরব, ডেনমার্ক, তিউনিসিয়া, কানাডা, বেলজিয়াম, জার্মানি, কোস্টারিকা, সার্বিয়া, ক্যামেরুন, ঘানা ও উরুগুয়ে।
কাতার বিশ্বকাপের প্রাইজমানির পরিমাণ
চ্যাম্পিয়ন: ৪২ মিলিয়ন ডলার
রানার্সআপ: ৩০ মিলিয়ন ডলার
তৃতীয় স্থান অর্জনকারী দল: ২৭ মিলিয়ন ডলার
চতুর্থ স্থান অর্জনকারী দল: ২৫ মিলিয়ন ডলার
কোয়ার্টার ফাইনাল খেলা দল: ১৭ মিলিয়ন ডলার
নকআউট পর্বে যাওয়া দল: ১৩ মিলিয়ন ডলার
গ্রুপ পর্বে অংশগ্রহণকারী দল: ৯ মিলিয়ন ডলার ।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

Comments

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...