The mentality of the killer of 1971 remains in Jamaat Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The mentality of the killer of 1971 remains in Jamaat

 জামায়াতের মধ্যে একাত্তরের ঘাতকের মানসিকতা রয়ে গেছে


জামায়াতের নেতাকর্মীদের মধ্যে একাত্তরের ঘাতকের মানসিকতা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও রাজশাহী নগরীর শ্রীরামপুর বদ্ধভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর দড়িখরবোনা এলাকায় জামায়াতের ঝটিকা মিছিল থেকে পুলিশের উপর হামলা হয়। এ সময় জামায়াত নেতাকর্মীদের ছোঁড়া ইটের আঘাতে দুই পুলিশ আহত হন।

রাজশাহীতে পুলিশের উপর হামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, জামায়াতের রাজনৈতিক নিবন্ধন বাতিল হয়েছে; ভিন্ন নামে তারা আসার চেষ্টা করছে। কিন্তু যে নামে আসুক না কেন তাদের সেই মানুষিকতা; একাত্তরের সেই ঘাতকের ভূমিকা ও মানুষিকতা সেটি পাল্টায় নি। তারা সে জায়গায় রয়েছে। এখনো তারা ঝটিকা মিছিল, চোরাগুপ্ত হামলা চালাচ্ছে। তাদের বিষয়ে সরকার সজাদ রয়েছে। খায়রুজ্জামান লিটন আওয়ামী লীগের নেতাকর্মী ও সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারিদের সঙ্গে নিয়ে বেলা ১১টার দিকে প্রথমে নগরের সিএন্ডবি মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি শ্রীরামপুর বাবলা বন বদ্ধভূমি স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। 


সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে খায়রুজ্জামান লিটন বলেন, ৭৫ পরবর্তি সময়ে মুক্তিযোদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃতি করার চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর যুক্তিযোদ্ধের ইতিহাস দেশের মানুষ জানার সুযোগ পেয়েছে। তিনি আরও বলেন, যুক্তযোদ্ধাদের তালিকা চুড়ান্ত হয়েছে। সেটি প্রকাশও হবে। এছাড়াও রাজাকার বা যুদ্ধাপরাধীদের বিচার চলমান রয়েছে। তাদের তালিকাও প্রকাশের প্রক্রিয়া চালছে। এছাড়াও জিয়ার রহমানের খেতাব বাতিলের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় এই নেতা।

Comments

  1. জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্রদ্ধা সকল শহীদদের প্রতি

    ReplyDelete

Post a Comment