বর্জন নয়, ‘ভোট বিপ্লব’ দেখছে বিএনপি Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

বর্জন নয়, ‘ভোট বিপ্লব’ দেখছে বিএনপি

বর্জন নয়, ‘ভোট বিপ্লব’ দেখছে বিএনপি

নির্বাচন বর্জন নয়, বরং এখনো আশা দেখছে বিএনপি। ৭টি আসনে প্রার্থী নেই বিএনপির। ১৪টি আসন এখনো আদালতের নির্দেশের অপেক্ষায়। ২৫ জন প্রার্থী জেলে। তবুও নির্বাচনে নাটকীয় ভোট বিপ্লব দেখছে বিএনপি। বিএনপির একাধিক শীর্ষস্থানীয় নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনের মাঠ ছাড়বে না বিএনপি। যদিও নির্বাচন থেকে সরে যাওয়ার ব্যাপারে বিএনপির মধ্যে তীব্র চাপ আছে। বিএনপির একটি দায়িত্বশীল সূত্র বলছে, নির্বাচন নিয়ে বিএনপি সারাদেশে যে জরিপ করেছে তাতে ভোট বিপ্লবের তথ্য পাচ্ছে দলটি। বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা বলেছেন, ‘৩০ ডিসেম্বর বাংলাদেশে এমন পরিস্থিতি হবে যা আগে কেউ কখনো দেখেনি।’ বিএনপির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলছেন, বিএনপি নির্বাচন বর্জন করবে, ভোট থেকে সরে যাবে এসবই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রচারণা। আওয়ামী লীগ জানে, ‘ন্যূনতম’ অবাধ নির্বাচন হলে, তাদের জয়ের কোন সম্ভাবনা নেই। বিএনপি নেতারা বলছেন, এ কারণেই সরকার এমন পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে যাতে আমরা নির্বাচন বর্জন করি। বিএনপির একজন নেতা বলছিলেন, ‘নির্বাচন বর্জন করলে কি হবে? সরকার একতরফা নির্বাচন করে আবার ক্ষমতায় আঁকড়ে থাকবে।’ ঐ নেতা বলেন, ‘এটা আমরা করবো না।’তিনি বলেন, ‘দেখেন অপেক্ষা করেন ৩০ ডিসেম্বর পর্যন্ত।’বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচন বর্জন নয় বরং ভোটের দিন কি করতে হবে, সে সম্পর্কে নির্দেশনা দিচ্ছেন দলটির শীর্ষ নেতারা। আগামী ২৭ ডিসেম্বর ঐক্যফ্রন্ট সোহরাওয়ার্দী উদ্যানে শেষ নির্বাচনী জনসভা করবে। বিএনপির নেতারা বলছেন, ঐ নির্বাচনী জনসভার পর থেকেই পরিস্থিতি পাল্টে যেতে শুরু করবে। ঐ নির্বাচনী জনসভায় প্রতিটি কর্মীকে সকালে ভোটকেন্দ্রে গিয়ে ভোট গণনা পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দেয়ার নির্দেশ দেয়া হবে। বিএনপির একজন নেতা বলেছেন, ‘সরকার যতোই নিয়ন্ত্রিত নির্বাচন করার চেষ্টা করুক না কেন, শেষ পর্যন্ত জনগণ তা হতে দেবে না।’বিএনপির ঐ নেতা মনে করছেন, শেষ পর্যন্ত যদি ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারে তাহলে সরকারের সব প্রতিরোধই ভেস্তে পড়বে।’বিএনপির অন্য একজন নেতা বলেছেন,‘ভোটারদের উপস্থিতি নিশ্চিত করাটাই বিএনপির বড় চ্যালেঞ্জ। যদি ভোটারদের উপস্থিতি মোটামুটি নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে শাসক দলের পরাজয় অনিবার্য। বিএনপির পক্ষ থেকে সর্বশেষ যে জরিপ করা হয়েছে, তাতে ১১২টি আসনে তাদের নিশ্চিত বিজয়ের পূর্ভাবাস দেয়া হয়েছে। বিএনপি নেতারা বলছেন, এরকম আরো ৫৩টি আসন রয়েছে যেখানে ন্যূনতম নিরাপক্ষ নির্বাচন হলে বিএনপির জয় সম্ভব। মূলত শেষ জরিপই ভোটের লড়াইয়ে বিএনপিকে থাকতে উৎসাহিত করছে।

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...