লড়াই হবে নৌকা ধানের শীষে Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

লড়াই হবে নৌকা ধানের শীষে

লড়াই হবে নৌকা ধানের শীষে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দের পরপরই প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। এ আসনে মোট ৩জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম (ধানের শীষ) ও ইসলামী আন্দোলনের ইব্রাহিম খলিল (হাতপাখা)। ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচনী এলাকা (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) উপজেলার সর্বত্র মূল প্রতিদ্বন্দ্বি নৌকা ও ধানের শীষের পোস্টারে ছেয়ে গেছে। চলছে বিভন্ন চটুল মাইকিং। এছাড়া প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান ইউনিয়ন পর্যায়ে জনসভার অংশ হিসেবে গতকাল বুধবার নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের হাটবাকইল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভার মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম গত মঙ্গলবার নাচোল উপজেলার ভোলার মোড়ে পথসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আওয়ামীলীগ প্রার্থী জিয়াউর রহমানের পক্ষে আ’লীগের অন্যান্য মনোনয়ন প্রত্যাশিরা একযোগে নেমে পড়ায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপণা লক্ষ্য করা গেছে। তবে গোমস্তাপুর উপজেলায় বর্তমান সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, নাচোলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের ও ভোলাহাটে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম চুনুসহ অন্যান্য মনোনয়ন প্রত্যাশিদের সর্বশেষ ভূমিকা নৌকার জয়-পরাজয় নির্ধারণ করবে বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। অপরদিকে বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম এখনও দল গোছাতে না পারায় বেশ বেকায়দায় রয়েছেন। তবে তিনি তার দলের অন্যান্য মনোনয়ন প্রত্যাশি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র একাংশের সভাপতি বাইরুল ইসলামও তার অনুসারীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। অচিরেই সব ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে একসঙ্গে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে তৃতীয় প্রার্থী ইসলামী আন্দোলনের ইব্রাহিম খলিল এ আসনের প্রানকেন্দ্র গোমস্তাপুর উপজেলা সদর রহনপুরে মঙ্গলবার গণসংযোগ করেছেন। প্রধান দু’দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে মূলতঃ এ আসনে নৌকা ও ধানের শীষের লড়াই হবে বলে ভোটাররা মনে করছেন।

Comments

Popular posts from this blog

Trump criticized for controversial comments again

  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: সব সুইং স্টেটে এগিয়ে ট্রাম্প বিশ্বের সব দেশ এখন নজর রাখছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ।  এবারের নির্বাচনে চমক দেখিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হবেন?  নাকি ইতিহাস সৃষ্টি করে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস প্রথম মার্কিন নারী প্রেসিডেন্ট হবেন?  এর উত্তর নির্ধারিত হতে পারে কিছু রাজ্যের ফলাফলে।  এগুলো ‘সুইং স্টেট’ বা দোদুল্যমান রাজ্য হিসেবে পরিচিত।  এ কারণে যুক্তরাষ্ট্রে ৫০টি স্টেটে একসঙ্গে ভোট হলেও মূলত সবারই নজর থাকে সুইং স্টেটের দিকে।  ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, অ্যাটলাস ইন্টেল পরিচালিত জরিপের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের সব সুইং স্টেটে জনমত জরিপে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প  জরিপে প্রায় ৪৯ শতাংশ উত্তরদাতারা বলেছেন, তারা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন।  সবশেষ জরিপ অনুযায়ী, সুইং স্টেটগুলোতে ডেমোক্...

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত