রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
শিবগঞ্জ আসনে আ.লীগের মনোনীত প্রার্থী ডাঃ শিমুলের মা আর নেই
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ মরহুম ডাঃ মইনুদ্দিন আহমেদ মন্টুর সহধর্মিনী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুলের মাতা রোকেয়া আহমেদ আর নেই (ইন্না……রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
শনিবার দিবাগত রাত ১২টায় হঠাৎ তার অবস্থার অবনতি হলে তাৎক্ষনিকভাবে তাকে রামেকে ভর্তি করা হয়। রোববার সকাল সোয়া ১০ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি ৬ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর জানাজার নামাজে সোমবার সকাল ১১টায় তার নিজ গ্রামের বাড়ী মনাকষায় অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে গভীর শোক এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. মঈনুদ্দিন আহম্মেদ মন্ডল, সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ এমপি, সহ-সভাপতি ও সাবেক এমপি মু. জিয়াউর রহমান, শিবগঞ্জ পৌরসভার মেয়র এ আর আজরী মো. কারিবুল হক রাজিন, সিটি প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের সভাপতি মো. সাজেদুল হক, সহ-সভাপতি মো. কামাল সুকরানা, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল হুদা আলক।

Comments
Post a Comment