চীনে শিশুদের ছুরি মারল নারী, আহত ১৪ Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

চীনে শিশুদের ছুরি মারল নারী, আহত ১৪

চীনে শিশুদের ছুরি মারল নারী, আহত ১৪

পার্কে শরীরচর্চা শেষে ক্লাসে ফিরছিল শিশুরা। এ সময় শিশুদের ওপর হামলা করেন এক নারী। তাঁর হাতে ছিল ছুরি। একে একে ১৪ শিশুকে ছুরিকাঘাত করেন ওই নারী। আজ শুক্রবার চীনের মধ্যাঞ্চলের একটি কিন্ডারগার্টেনে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, চংকিং নামের একটি এলাকায় স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় ‘ইউডং নিউ সেঞ্চুরি কিন্ডারগার্টেন’ নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। এই ঘটনার প্রত্যক্ষদর্শী জিয়াং জিং জানান, ‘যখন শিশুরা পার্কটি থেকে স্কুলে ঢুকছিল ঠিক তখনই ঘটনাটি ঘটে। হামলাকারী ওই নারী একটি ছুরি নিয়ে দৌড়ে শিশুদের দিকে এগিয়ে যায়। এ সময় ওই স্কুলের শিক্ষকরা হতভম্ভ হয়ে যান।’ চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আহত শিশুদের মুখের বিভিন্ন ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে। চীনের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ছুরিকাঘাতে আহত শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কুলের নিরাপত্তাকর্মীরা ৩৯ বছর বয়সী ওই নারীকে আটক করেছে বলে জানা যায়। ভিডিওতে দেখা যায়, ওই ঘটনার প্রত্যক্ষদর্শী বিক্ষুব্ধ লোকজন আটক হওয়া ওই নারীকে মারধরের চেষ্টা করছে। এই মর্মান্তিক ঘটনায় চংকিং শহরের মানুষেরা আতঙ্কিত হয়ে পড়েছে বলে জানান চংকিং এর বাসিন্দা জিয়া ইয়াং। চংকিং এর আরেক বাসিন্দা জানান, ওই স্কুলের নিজেদের কোনো খেলার মাঠ নেই। শরীরচর্চার জন্য স্কুলের শিশুরা পাশের একটি পার্ক ব্যবহার করে। তিনি আরো জানান, ওই ঘটনার সময় দেখা যায় একজন বৃদ্ধ, যিনি পাশের দোকান থেকে কেনাকাটা করছিলেন, তিনি ওই হামলাকারী নারীকে বাধা দেওয়ার চেষ্টা করেন। হাসপাতালে ধারণ করা ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত ওই শিশুদের যখন অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছিল তখন আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে চিৎকার করছিল।
এই হামলার কোনো উদ্দেশ্য আছে কিনা এ নিয়ে কিছু জানা যায়নি। তবে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে বলে জানা যায়। ছুরি নিয়ে স্কুলের শিক্ষার্থীদের ওপর হামলা করার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও চীনের শানঝিতে নয়জন ছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। হত্যাকারী ওই ব্যক্তির বয়স ২৮ বছর, যাকে পরে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...