প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
ইসিতে যাচ্ছেন ড. কামালসহ ঐক্যফ্রন্টের নেতারা
জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনসহ জোটের শীর্ষ ১০ নেতা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করবে। আজ মঙ্গলবার বেলা ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে এ বৈঠক হওয়ার কথা। ঐক্যফ্রন্টের প্রচার ও মিডিয়া সেলের কর্মকর্তা মেহেদী মাসুদ বলেন, কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ ১০ নেতা আজ নির্বাচন কমিশনে যাবেন। তিনি জানান, আগামী ২৭ ডিসেম্বর ঢাকায় তাঁরা যে সমাবেশ করতে চান, সে বিষয় নিয়ে কথা বলতে যাবেন নেতারা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায়। গত রোববার ইসিতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেছিলেন, সমাবেশের ব্যাপারে ডিএমপি কমিশনার তাঁদের জানিয়েছেন যে ২৪ ডিসেম্বরের পর ঢাকায় আর জনসভা করা যাবে না। অথচ নির্বাচনী আইন অনুযায়ী, ২৮ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত প্রচার চালানো যাবে। এ বিষয়ে সেদিন তারা সিইসির সঙ্গে দেখা করে কথা বলে এসেছেন। আজ জোটের শীর্ষ নেতারা যাবেন ঢাকার সমাবেশসহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলতে।

Comments
Post a Comment