Fracture in the river due to the water source of Farakka: State Minister for Water Resources Zahid Farooq. Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Fracture in the river due to the water source of Farakka: State Minister for Water Resources Zahid Farooq.

 ফারাক্কার পানির শ্রোতের কারণে নদীতে ভাঙ্গনঃ জাহিদ ফারুক


আজ ৬ই মার্চ ২০২২ ইং রোজ রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গার গোয়ালডুবির ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি বলেছেন, ‘ফারাক্কার শ্রোতের কারণে চাঁপাইনবাবগঞ্জসহ ভাটি এলাকার নদীগুলোতে তীব্র ভাঙ্গন হচ্ছে।  ভাঙ্গন প্রতিরোধে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।  এসব প্রকল্প বাস্তবায়ন হলে নদী ভাঙ্গন রোধ করা সম্ভব হবে। বর্ষার সময় ভারত ফারাক্কা বাঁধের সব কটি গেট খুলে দেয়। ফলে পানির স্রোতের ধাক্কা গোয়ালডুবি এলাকায় লাগে। তাই এসব এলাকায় ভাঙ্গন বেশি হচ্ছে। তিনি আরো বলেনঃ জিও ব্যাগ দিয়ে পদ্মা নদীর তীরে ভাঙ্গন রোধ করার জন্য বাঁধ নির্মাণ করা হয়।  সেসব বাঁধেও ফাটল ধরেছে।  সরজমিনে এসে দেখে গেলাম, খুব শিগগির ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ সদষ্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ সংরক্ষিত নারী আসনের সাংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ প্রমুখ। 

Comments

  1. প্রকল্প বাস্তবায়ন হলে নদী ভাঙ্গন রোধ করা সম্ভব হবে।

    ReplyDelete

Post a Comment