Crowds overflow at the sights of Gomstapur Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Crowds overflow at the sights of Gomstapur

 গোমস্তাপুরের দর্শনীয় স্থানগুলোতে উপচে পড়া ভীড়


 কয়েকবছর করোনা পরিস্থিতির কারণে ইদ ও অন্য সময়ে দর্শনীয় স্থানগুলোতে দর্শনার্থীদের তেমন দেখা দেয়নি। এবার পরিস্থিতি স্বাভাবিক হলে বিনোদনকেন্দ্র ও দর্শনীয় স্থানগুলোতে ইদ আনন্দ উপভোগকারী দর্শনার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। ইদের দিন দুপুরের পর থেকে চলছে এই ভীড়। স্থানগুলোতে বৃদ্ধদের উপস্থিতি কম হলেও নারী-পুরুষ,শিশু, যুবক-যুবতী উপস্থিতি ছিল অনেকটা বেশি। গোমস্তাপুর উপজেলার প্রানকেন্দ্র রহনপুরের একটু অদূরে রাজালক্ষনের স্মৃতি বিচরিত ষাঁড়বুরুজ পাড়, রহনপুর পৌরসভার শিশু পার্ক, মহানন্দা নদীর উপর নির্মিত চৌডালা ও মকরমপুর সেতু, পাখি পার্ক,স্টার পার্ক, রামদাস বিল,শিবরামপুর সীমান্তে এলাকাসহ বেশ এলাকায় দর্শনার্থীদের উপস্থিতে মুখরিত ছিল। স্থানগুলো দর্শনার্থীদের জন্য মুখরিত খাবারে দোকান বসেছিল। ষাঁড়বুরুজ এলাকার বারো ভাজী দোকানদার মাঈনুল ইসলাম জানান, ইদের দিন সকালে বৃষ্টি হলে তিনি দুশ্চিন্তার মধ্যে পড়েন। এই দর্শনীয় স্থানে ইদের দিন থেকে প্রচুর লোকজনের সমাগম ঘটে। রাত পর্যন্ত বেচাকেনার করে থাকে। রমজানের পুরো মাস তাঁর ব্যবসা বন্ধ থাকে। তাই পুরো মাসের ব্যবসার এই কয়দিনে পুষিয়ে নেন। রহনপুর বাজারের বাসিন্দা সজিব হোসেন জানান,চাকুরী কারণে বাইরে থাকতে হয়। এলাকায় তেমন থাকা হয়না। পরিবারের এখন অনেক নতুন সদস্য এসেছি। তাঁদেরকে পরিচিত করার জন্য রাজালক্ষণের স্মৃতি বিজড়িত স্থানটিতে নিয়ে এসেছি। পাড়ে উঠে তাঁরা বেশ খুশি। রহনপুরের সীমান্তবর্তী এলাকা রামদাস ঘাট এলাকায় ঘুরতে আসা সামিরুল ইসলাম বলেন, অনেকদিন কোথায় ঘুরতে যাওয়ার হয়নি। বাইকে করে কয়েকজন বন্ধু মিলে এসেছি। এখানে এসে ইদের আমেজ পরিপূর্ণ হয়ে গেছে। এই স্থানের চারিদিকে সবুজের সমারহ। পূণর্ভবা নদী বয়ে চলে গেছে একদিকে অন্যদিকে আরেকটি ভারত সীমান্তে চলে গেছে। তাঁরমত অনেকে সন্ধ্যার সময় ভারতের কাঁটাতারের সংলগ্ন ভারতীয় লাইট দেখতে বসে আসে।

মহানন্দা নদীর পাড়ে নির্মিত মকরমপুর সেতুতে আসা নারী দর্শনার্থী রেবেকা জানান, ইদের পরের দিন পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসেছি। বাচ্চারা নদী ও সেতুর উপর ঘুরাঘুরি করতে পেরে খুশি। রহনপুর পৌরসভার শিশু পার্কে এক অভিভাবক বলেন, পৌর এলাকার খেলার তেমন মাঠ নেই, শিশুদের একটু খুশি দিতে এখানে এসেছি। তবে অনেক পরিবারের শিশুরা এসেছে এখানে। তাঁদের সাথে খেলতে পেরে বেশ খুশি। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন উপজেলাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। ইদ আনন্দে যাতে অঘটন বা দূর্ঘটনা না ঘটে সেদিকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...