Putin assassination plot! Russian President was saved for a while! Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Putin assassination plot! Russian President was saved for a while!

 পুতিনকে হত্যার ষড়যন্ত্র! অল্পের জন্য রক্ষা পেলেন রাশিয়ার প্রেসিডেন্ট


সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ভ্লাদিমির পুতিনের। একে তো তিন মাস যুদ্ধ চালিয়েও ইউক্রেনকে কবজা করতে না পারার চাপ। তার মধ্যেই ক্রমশ জোরদার হচ্ছে স্বাস্থ্য নিয়ে গুঞ্জন। শোনা যাচ্ছে, রুশ প্রেসিডেন্ট নাকি ক্যানসারে আক্রান্ত। রয়েছে অন্যান্য রোগের উপসর্গও। আর সেই কারণেই নাকি ক্রমশই তাঁর শরীর ভেঙে পড়ছে। এর মধ্যেই জানা গেল, সম্প্রতি গুপ্তহত্যার কবলে পড়তে পড়তেও বেঁচেছেন তিনি। ইউক্রেনের এক সেনাকর্তা এই দাবি করেছেন। ঠিক কী দাবি কিয়েভের সেনার গোয়েন্দা বিভাগের প্রধান কিরিলো বুদানভের? তাঁর কথায়, ”পুতিনকে খুন করার একটা চেষ্টা হয়েছিল। এমনকী হামলাও হয়েছিল ওঁর উপরে। এমনটাই জানিয়েছেন ককেসাসের প্রতিনিধি। তবে সেই চেষ্টা পুরোপুরিই ব্যর্থ হয়েছিল।” প্রায় মাস দুয়েক আগেই এই হামলার ঘটনাটি ঘটেছিল বলে জানা গিয়েছে। সম্প্রতি পুতিনের শারীরিক অবস্থার অবনতি নিয়ে নানা কথা শোনা গিয়েছে। তার মধ্যে অন্যতম, ব্লাড ক্যানসারে নাকি আক্রান্ত হয়েছেন রুশ প্রেসিডেন্ট। সম্প্রতি নিউজ লাইনস ম্যাগাজিন দাবি করেছে, বিত্তবান ধনকুবেরের গোপন রেকর্ডিংয়ে জানা গিয়েছে ব্লাড ক্যানসারে গুরুতরভাবে আক্রান্ত ভ্লাদিমির পুতিন। এই গোপন রেকর্ডিংয়ের কথপোকথন নাকি মার্চের মাঝামাঝি সময়ে হয়েছে। যে ধনকুবের এই সমস্ত তথ্য তুলে ধরেছেন তিনি নিরাপত্তার কারণে নিজের নাম প্রকাশ্যে আনতে চাননি। জানিয়েছেন যে পুতিন বহুদিন ধরেই ব্লাড ক্যানসারে আক্রান্ত। জানা গিয়েছে, ইউক্রেনে হামলা চালানোর কয়েকদিন আগেই পিঠে অস্ত্রোপচার করান পুতিন। ক্যানসারের চিকিৎসার কারণেই এই অস্ত্রোপচার করা হয়েছিল। পুতিনের ক্যানসার সারিয়ে তোলা যাবে কিনা, তা নিয়েও সন্দেহ রয়েছে পশ্চিমী দেশগুলির মধ্যে। কিছুদিন আগে রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান মঞ্চে মোটা জ্যাকেট পরে বসেছিলেন তিনি। অথচ বাকিরা সেভাবে শীতের পোশাক পরেননি। অনুষ্ঠানে রীতিমতো জবুথবু দেখিয়েছিল পুতিনকে। যা নিয়ে জল্পনা চরমে ওঠে।

এছাড়াও দাবি, ক্যানসার, পার্কিনসনস ছাড়াও ডিমেনশিয়ার মতো নার্ভের অসুখে ভুগছেন পুতিন। তাঁর মুখচোখ ও শরীরের অন্যত্রও একটা ফোলা ফোলা ভাব দেখা যাচ্ছে বলেও শোনা যাচ্ছে। তবে বারংবার তাঁর স্বাস্থ্য নিয়ে আলোচনা হওয়ায় ক্রেমলিনের পক্ষ থেকে সাফাই দিয়ে জানানো হয়, সম্পূর্ণ সুস্থ রয়েছেন প্রেসিডেন্ট।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...