1509 deaths in one day, identified 5 lakh 75 thousand Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

1509 deaths in one day, identified 5 lakh 75 thousand

 একদিনে ১৫০৯ জন মারা গেছে, শনাক্ত হয়েছে ৫ লাখ ৭৫ হাজার

বিশ্বে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে ১ হাজার ৫০৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৮২ হাজার ২৯০ জনে। একদিনে ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৭৫ হাজার ৩০৩ জন।

আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগী বেড়েছে প্রায় ২০ হাজার। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মোট শনাক্ত পৌঁছেছে ৫১ কোটি ৯০ লাখ ৯৮ হাজার ৯৯২ জনে। বৃহস্পতিবার (১২ মে) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

গত একদিনে সবচেয়ে বেশি মৃত্যু ও রোগী শনাক্ত হয়েছে জার্মানিতে। প্রাণহানির তালিকায় জার্মানির পরই রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ইতালি, ফ্রান্স, রাশিয়া ও ফ্রান্সের কোরিয়ার মতো দেশগুলো। জার্মানিতে ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৯৩ হাজার ১০২ জন এবং মারা গেছেন ২২৭ জন।

এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৫৫ লাখ ৮৩ হাজার ২৫৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ জনের। যুক্তরাষ্ট্রে একদিনে ২২৬ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৮৭ হাজার ৪৮৭ জন। করোনা মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৮ কোটি ৩৯ লাখ ৫৩ হাজার ৩৭১ জন এবং মারা গেছেন ১০ লাখ ২৫ হাজার ৭৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে শনাক্ত ৪০ হাজার ২৯৯ জন এবং মারা গেছেন ৯৬ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৯০ লাখ ৬১ হাজার ৫২৩ জন এবং মারা গেছেন ১ লাখ ৪৭ হাজার ৭৫ জন। রাশিয়ায় ২৪ ঘণ্টায় ৪ হাজার ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিকে এসময়ে মারা গেছেন ৯৮ জন। রাশিয়ায় এ পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৮২ লাখ ৪১ হাজার ৩২৯ জন এবং মারা গেছেন ৩ লাখ ৭৭ হাজার ২৪৮ জন। 

একই সময়ে জাপানে নতুন শনাক্ত ৩৯ হাজার ৪১ জন এবং ৫১ জন মারা গেছেন। দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪৩ হাজার ৮৯৯ জন এবং মারা গেছেন ২৯ জন। পূর্ব এশিয়ার এ দেশটিতে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৭৬ লাখ ৫৮ হাজার ৭৯৪ জন এবং মারা গেছেন ২৩ হাজার ৪৬২ জন। একই সময়ে থাইল্যান্ডে সংক্রমিত ৭ হাজার ৬৫০ জন এবং ৫৬ জনের মৃত্যু হয়েছে। 

একদিনে ইতালিতে ৪২ হাজার ২৪৯ জন সংক্রমিত হওয়ার পাশাপাশি মারা গেছেন ১১৫ জন। দেশটিতে এ পর্যন্ত মোট সংক্রমিত ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার ৩০১ জন এবং মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ৮৪৬ জন।সংক্রমণের দিক থেকে তৃতীয় এবং মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ২৩ হাজার ৩৯৮ জন এবং মারা গেছেন ১২১ জন।

এ পর্যন্ত দেশটিতে মোট সংক্রমিত ৩ কোটি ৬ লাখ ১৭ হাজার ৭৮৬ জন এবং মারা গেছেন ৬ লাখ ৬৪ হাজার ৫৬৪ জন। সংক্রমণের দিক থেকে দ্বিতীয় এবং মৃত্যুর সংখ্যায় তালিকায় তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ২ হাজার ২৭৫ জন। তবে এসময়ে ভাইরাসটিতে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

দেশটিতে এ পর্যন্ত মোট সংক্রমিত ৪ কোটি ৩১ লাখ ১২ হাজার ৮৬১ জন এবং মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ১৫৭ জন।যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জন সংক্রমিত হলেও নতুন মৃত্যু নেই। দেশটিতে এ পর্যন্ত মোট সংক্রমিত ২ কোটি ২১ লাখ ৪৫ হাজার ১৫৭ জন এবং মারা গেছেন ১ লাখ ৭৬ হাজার ৪২৪ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ২১ দিন দেশে কোনো করোনা রোগী মারা যাননি। সবশেষ গত ২০ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে দেশে একজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই রয়েছে।

একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩০ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫২ হাজার ৮৮৮ জনে।

 ২০১৯ সালের ডিসেম্বরে চিনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তথ্যসূত্র: জাগোনিউজ

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...