Leaked plot to assassinate George W. Bush arrested in Iraq Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Leaked plot to assassinate George W. Bush arrested in Iraq

 ইরাকে গ্রেফতার জর্জ ডব্লিউ বুশকে হত্যার ষড়যন্ত্র ফাঁস


ফাঁস প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডবিøউ বুশ জুনিয়রকে হত্যার ছক। গ্রেপ্তার আমেরিকার বাসিন্দা এক ইরাকি নাগরিক। সূত্রের খবর, ২০০৩ সালে ইরাক যুদ্ধের প্রতিশোধ নিতেই এই হামলার পরিকল্পনা করেছিল অভিযুক্ত। জানা গিয়েছে, ওহায়ো-র আদালতে জুনিয়র বুশকে হত্যার পরিকল্পনা সংক্রান্ত একটি মামলা দায়ের করেছে মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই। তারপরই মঙ্গলবার এক ইরাকি নাগরিককে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। অভিযোগ প্রমাণিত হলে তার ৩০ বছরের জেল ও পাঁচ লক্ষ ডলার জরিমানা হতে পারে। এদিকে, খোদ আমেরিকার বুকে বসে প্রাক্তন প্রেসিডেন্টকে হত্যার ছক প্রকাশ্যে আসায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে।

মামলাটির জোর তদন্ত শুরু করে সন্ত্রাসবাদী যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে এফবিআই। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, ধৃত ইরাকি কলম্বাসের বাসিন্দা। তার নাম শিহাব আহমেদ শিহাব শিহাব। বয়স ৫২। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, বুশকে হত্যা করতে মেক্সিকো থেকে চারজন ইরাকিকে আমেরিকায় নিয়ে আসার পরিকল্পনা করছিল শিহাব। ওই ইরাকি এফবিআইয়ের এক চরকে জানায়, তারা প্রাক্তন প্রেসিডেন্টকে হত্যা করতে চায়। কারণ, তাদের মনে হয়, বুশই প্রচুর নিরাপরাধ ইরাকির হত্যার জন্য দায়ী। তাছাড়া পুরো ইরাক ওই যুদ্ধের ফলে বিধ্বস্ত হয়ে গিয়েছে। বলে রাখা ভাল, ইরাক গণহত্যার অস্ত্র মজুতের অভিযোগ এনে সাদ্দাম হুসেন সরকারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন জর্জ বুশ।

এফবিআইয়ের অভিযোগ, ওই চক্রান্তকারী প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন হেজবোল্লার সঙ্গে যুক্ত। সে ডালাসে গিয়ে বুশ যেখানে থাকেন, সেই জায়গাটি দেখে এসেছিল। কীভাবে বন্দুক, সরকারি ইউনিফর্ম ও গাড়ি জোগাড় করা যাবে তা নিয়েও সে এফবিআইয়ের চরের সঙ্গে আলোচনা করেছে। উল্লেখ্য, অভিযুক্ত শিহাব আহমেদ শিহাব শিহাব ২০২০ সালে ভিজিটার্স ভিসা নিয়ে আমেরিকায় আসে। মে মাসে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে সে আশ্রয় চেয়ে আবেদন করে। এই আবেদনের পরেই এফবিআইয়ের চর তাঁর সঙ্গে যোগাযোগ করে। তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন।

Comments

  1. ২০২০ সালে ভিজিটার্স ভিসা নিয়ে আমেরিকায় আসে।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...