প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট হলেন শেখ মোহাম্মদ বিন জায়েদ
আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদশেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। শনিবার (১৪ মে) এ পদের জন্য তাকে নির্বাচিত করেন দেশটির ফেডারেল সুপ্রিম কাউন্সিল। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। সংযুক্ত আবর আমিরাতের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আমিরাত নিউজ এজেন্সি
ডব্লিউএএম জানায়, সংযুক্ত আরব আমিরাতের সাতটি স্বায়ত্তশাসিত অঞ্চলের শাসকরা
এক বৈঠকে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে নির্বাচিত করেন। এর আগে শুক্রবার (১৩ মে) আমিরাতের প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক শেখ
খলিফা বিন জায়েদ আলে নাহিয়ান মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩
বছর। শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ১৯৬১ সালে আল আইনে জন্মগ্রহণ করেন।
তার বাবা আমিরাতের প্রথম প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ও মা
শেখা ফাতেমা বিনতে মুবারক। শেখ মোহাম্মদ বিন জায়েদ যিনি এমবিজেড নামে ব্যাপকভাবে পরিচিত আরব
বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা। তিনি ব্রিটেনের রয়্যাল মিলিটারি একাডেমি
স্যান্ডহার্স্টের একজন গ্র্যাজুয়েট।
তথ্যসূত্র: বাংলানিউজ

Marhaba
ReplyDelete