907 people died due to lightning in India Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

907 people died due to lightning in India

 ভারতে বজ্রপাতে ৯০৭ জনের মৃত্যু


ভারতে চলতি বছর তাপপ্রবাহ ও বজ্রপাতের মতো চরম আবহাওয়ার ঘটনাগুলো বেড়েছে। দেশটিতে চলতি বছর বজ্রপাতে ৯০৭ জনের মৃত্যু হয়েছে বলে ভূ-বিজ্ঞান মন্ত্রণালয় পার্লামেন্টে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত বছরের তুলনায় চলতি বছর ভারতে তাপপ্রবাহ আট গুণ বেশি ছিল। সব মিলিছে বছরে ২৭ বার তাপপ্রবাহ এবং ১১১ বার বজ্রপাতের ঘটনা ঘটেছে। একই সময় বজ্রঝড় পাঁচ গুণের বেশি বেড়েছে এবং এই সংখ্যা ছিল ২৪০। বিজ্ঞানীরা এ ঘটনার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। গত মাস পর্যন্ত এই ধরনের ঘটনার কারণে চলতি বছর ২ হাজার ১৮৩ জন মারা গেছে। বজ্রপাত, বন্যা ও ভারী বৃষ্টিপাত এই বছর ৭৮ শতাংশ মৃত্যুর জন্য দায়ী। প্রায় ১৪০ কোটি মানুষের দেশটিতে গত মার্চে এক শতাব্দিরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে উষ্ণ ছিল এবং এপ্রিল এবং মে মাসে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেশি ছিল। গত আগস্টে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, ভারতে বর্ষা মৌসুমে তাপমাত্রা চলতি শতাব্দিতে বেড়েছে এবং দেশটিতে ভবিষ্যতে আরও ঘন ঘন তাপপ্রবাহ দেখা দিতে পারে। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম কার্বন দূষণকারী, যদিও এর মাথাপিছু নির্গমন অনেক উন্নত দেশের তুলনায় অনেক কম। তথ্যসূত্র: রাইজিংবিডি

Comments

  1. ১১১ বার বজ্রপাতের ঘটনা ঘটেছে।

    ReplyDelete

Post a Comment