Chapainawabganj Safe Migration and Skill Development Seminar Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Chapainawabganj Safe Migration and Skill Development Seminar

 চাঁপাইনবাবগঞ্জ নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার


চাঁপাইনবাবগঞ্জে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) বেলা ১১ টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের তত্বাবধানে এবং টিটিসির আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ সেমিনার অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির সভাকক্ষে এ সেমিনারে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুন্দরপুর ইউপি চেয়ারম্যান মোঃ হাবিুবর রহমান, ঝিলিম ইউপি চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান, গোবরাতলা ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম টিপু, সাংবাদিক সাজেদুল হক সাজু, শহিদুল হুদা অলক, সাংবাদিক আজিজুর রহমান শিশির প্রমুখ। এসময় জেলা প্রশাসক বলেন, দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছেন। বর্তমান ডিজিটাল এবং সময় উপযোগী পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিকতায় দেশকে নিয়ে গেছেন। দেশের প্রত্যেক ক্ষেত্রে তিনি মানুষের উন্নয়ন কর্মসংস্থানসহ দক্ষতা বৃদ্ধিতে কারিগরী শিক্ষার উপর ব্যাপক গুরুত্বারোপ করেছে। আজ সেই বৃহত্তম জনগোষ্ঠী শক্তিতে পরিণত করা হয়েছে। সেই জনগোষ্ঠীর শক্তির কারণেই আজ বাংলাদেশ একটি শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠেছে। কারিগরি প্রশিক্ষনের মাধ্যমে প্রশিক্ষিত জনশক্তি গড়ে তোলার মধ্যদিয়ে বিভিন্ন দেশে যাচ্ছেন এবং বৈদেশিক মুদ্রা আয় করে দেশে পাঠাচ্ছে। তিনি আরো বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের পাশে সরকার রয়েছেন, তারা একেকজন দেশের প্রতিনিধিত্ব করছেন। নতুন প্রজন্মকে দক্ষতা অর্জনের মাধ্যমে সময়কে যথাযথভাবে লাগিয়ে সরকারি মাধ্যমে বিদেশে যাবার পরামর্শ দেন। তিনি দালাল চক্রের মাধ্যমে বিদেশে না যাবার পরামর্শ দেন এবং দালাল চক্রের ফাঁদে যেন পা না দেন।

Comments

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...