Corona's fourth dose of vaccine begins Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Corona's fourth dose of vaccine begins

 করোনার চতুর্থ ডোজ টিকার কার্যক্রম শুরু


করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকার চতুর্থ ডোজ কার্যক্রম শুরু হয়েছে। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী এ চতুর্থ ডোজ প্রদান কার্যক্রমে দুই সপ্তাহ পর্যবেক্ষণ শর্ত থাকছে না। অর্থাৎ ২০ ডিসেম্বর থেকেই নিয়মিতভাবেই চলবে টিকা কার্যক্রম। এর আগে ৪৬০ জনকে এ টিকা প্রদান করা হয়। কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া না হওয়ায় এবার নিয়মিতই দেওয়া হবে চতুর্থ ডোজ। এ উপলক্ষে মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আহমেদুল কবীর। এ সময় গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, ইতোমধ্যেই মন্ত্রী মহোদয়ের নির্দেশে ৪৬০ জনকে দ্বিতীয় বুস্টার ডোজ (৪র্থ ডোজ) ট্রায়াল দেয়া হয়েছে। আজকে থেকে সমস্ত স্থায়ী টিকা কেন্দ্রে এ সেকেন্ড বুস্টার ডোজের কার্যক্রম চলবে। তথ্যসূত্র: বাংলানিউজ


Comments

  1. স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আহমেদুল কবীর।

    ReplyDelete

Post a Comment