More than 11,000 children and crippled in the war in Yemen Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

More than 11,000 children and crippled in the war in Yemen

 ইয়েমেন যুদ্ধে ১১ হাজার বেশি শিশু ও পঙ্গু


আট বছর আগে শুরু হওয়ার ইয়েমেন যুদ্ধে ১১ হাজারের বেশি শিশু নিহত বা পঙ্গু হয়েছে। সোমবার জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, বিশ্বে সবচেয়ে মানবিক সংকটে থাকা দেশটিতে নিহতের এই প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেছেন, ‘হাজার হাজার শিশু তাদের জীবন হারিয়েছে যুদ্ধে, আরও কয়েক লাখ শিশু স্বাস্থ্যগত কারণে প্রতিরোধযোগ্য রোগ বা অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।’ ইউনিসেফ বলছে, ‘২২ লাখের মতো শিশু অপুষ্টিতে ভুগছে দেশটিতে। তাদের মধ্যে এক চতুর্থাংশের বয়স পাঁচ বছরের কম। বেশিরভাগই কলেরা, হাম এবং অন্যান্য প্রতিরোধযোগ্য রোগের চরম ঝুঁকিতে রয়েছে।’ ২০১৪ সাল থেকে গত আট বছর ধরে চলা যুদ্ধের এক পক্ষে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও ইয়েমেন সরকার। অপরপক্ষে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। যুদ্ধে সরাসরি অংশ নিয়ে মারা গেছে শিশুরাও। এর আগে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেল জানিয়েছিল, হুতি বিদ্রোহীদের নিয়োগ দেওয়া ১ হাজার ৪০৬ শিশুর একটি তালিকা পেয়েছে তারা। এসব শিশু যুদ্ধক্ষেত্রে নিহত হয়। তা ছাড়া পরোক্ষভাবে অনিরাপদ পানীয় জল, রোগের প্রাদুর্ভাব, ক্ষুধা ও অন্যান্য গুরুতর প্রভাবের ফলে হাজার হাজার মানুষ মারা গেছে দেশটিতে। সংস্থাটির সর্বশেষ প্রকাশিত রিপোর্টে, ২০১৫ সালের মার্চ থেকে ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে ৩ হাজার ৭৭৪ জন শিশুর মৃত্যু নিশ্চিত করা হয়। জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি গত অক্টোবর পর্যন্ত ছয় মাস স্থায়ী হয়। যদিও সেই যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়েনি। ইউনিসেফ বলছে, সে সময় থেকে আরও ৬২ শিশু হতাহত হয়। জাতিসংঘের সংস্থাটি আরও বলছে, কয়েক বছর ধরে যুদ্ধে ৩ হাজার ৯০৪ জনকে ছেলে শিশু নিয়োগ করা হয়েছে এবং ৯০ জনের বেশি মেয়ে শিশুকে চেকপয়েন্টে কাজ করাসহ বিভিন্ন ভূমিকা পালন করার জন্য নিযুক্ত করা হয়। ইউনিসেফ দেশটির মানবিক সংকট মোকাবিলায় ৪৮৪ দশমিক ৪ মিলিয়ন বা ৪৮ কোটি ৪৪ লাখ ডলার সহায়তার আহŸান জানিয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক আরও বলেন, ‘জরুরিভিত্তিতে যুদ্ধবিরতির মেয়াদ নবায়ন করা ইতিবাচক প্রথম পদক্ষেপ হবে। মানবিক সহায়তা পৌঁছানোর জন্য সহায়ক হবে এটি। সবশেষ শুধু টেকসই শান্তিই যুদ্ধবিধ্বস্ত পরিবারগুলোকে তাদের জীবন পুনরায় শুরু করা ও ভবিষ্যতের জন্য পরিকল্পনার সুযোগ করে দেবে।’ তথ্যসূত্র: ফ্রান্স২৪ ডট কম, জাগোনিউজ

Comments

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...