Chinese farmer among 11 killed by gunman in US Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Chinese farmer among 11 killed by gunman in US

  বন্দুকবাজের গুলিবর্ষণে নিহত চিনা কৃষক-সহ ১১  আমেরিকায়


আত্মরক্ষার্থে যে কোনও নাগরিকের হাতে বন্দুক রাখার অনুমতি দেওয়া যে কত বড় বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে মার্কিন প্রশাসন। নতুন বছরের শুরু থেকে বন্দুকবাজের দাপট আরও বেড়েছে। এই কয়েকদিনের মধ্যেই ছ-ছ’টি শুটআউটের ঘটনা ঘটল আমেরিকায়।

মঙ্গলবার একাধিক জায়গায় গুলিবর্ষণে প্রাণ হারালেন অন্তত ১১ জন। যদিও আততায়ীকে পুলিশ গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছে। কড়াকড়ি করা হয়েছে অকুস্থলের নিরাপত্তা। কিন্তু এত ঘনঘন শুটআউটের ঘটনায় আতঙ্ক কাটছে না সাধারণে মানুষের। জানা গিয়েছে, ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে শহর ও হাইওয়ে ৯২-তে আলাদা দুটি শুটআউটের ঘটনায় মোট ১১ জনের মৃত্যু হয়েছে। প্রথম ঘটনাটি হাফ মুন বে শহরে। সেখানে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ আচমকা গুলি চালাতে শুরু করলে ৪ জনের মৃত্যু হয়। তাঁরা সেসময় নিজেদের ফার্মে কাজ করছিলেন।

জানা গিয়েছে, এঁরা সকলেই চিনা কৃষক। হত্যার দায়ে চিহ্নিত তাঁদেরই সহকর্মী ৬৭ বছরে ঝাও চুনলি। এরপর আরও খানিকটা দূরে ৩ জন প্রাণ হারান গুলিতে। সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরের হাইওয়ে ৯২-তে আরও চারজনের মৃত্যু হয়েছে বলে খবর। হাইওয়ের কাছেই ওই আততায়ীকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে। সান মাতেওর কাউন্টি শেরিফ জানিয়েছেন, ”হাইওয়ে ৯২ ও হাফ মুন বে – দু’জায়গায় দুই পৃথক গুলিকান্ডের মূল আততায়ীকে আমরা হেফাজতে নিয়েছি।

এই মুহূর্তে আর কোনও ভয় নেই।” কিন্তু তাঁর এই আশ্বাসে আতঙ্ক কাটছে না বাসিন্দাদের। গত ২২ তারিখ, ক্যালিফোর্নিয়ায় চিনা নববর্ষ উদযাপনের পার্টিতে হামলা চালায় সত্তরোর্ধ্ব এক আততায়ী। মুহূর্মুহূ গুলিবর্ষণে ঝাঁজরা হয়ে যান ১০ জন। আনন্দের পরিবেশ রক্তাক্ত হয়ে ওঠে।

পরে পুলিশের হাতে ধরা পড়ে নিজের বন্দুকের গুলিতেই আত্মঘাতী হয় হামলাকারী। এরপর সোমবার ডেস মইনেস স্কুলে টার্গেট শুটিংয়ে ২ ছাত্র প্রাণ হারায়। আহত হন দু’জন। আমেরিকায় অপরাধের সাম্প্রতিকতম পরিসংখ্যান বলছে, চলতি বছর অর্থাৎ জানুয়ারি মাসের ২৪ দিনের মধ্যেই ৬ টি শুটআউটের ঘটনা ঘটেছে। যা হয়ত সর্বকালের রেকর্ড।

এর জন্য অনেকেই আমেরিকার বন্দুক নীতিকে দায়ী করেন। আত্মরক্ষার জন্য আগ্নেয়াস্ত্র রাখার আবেদন করলেই অনুমতি মেলে। ফলে ১৮ ঊর্ধ্ব অনেক নাগরিকের কাছেই অত্যাধুনিক বন্দুক রয়েছে। ফলে তা প্রয়োগের জন্য যে কোনও সময় হামলা ঘটে চলেছে। প্রতি ক্ষেত্রে পুলিশ দ্রুত কড়া ব্যবস্থা নিলেও পরিস্থিতির উন্নতি নেই। তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...