Republicans call Biden a hypocrite over secret documents Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Republicans call Biden a hypocrite over secret documents

 গোপন নথি কাণ্ডে বাইডেনকে ভণ্ড বললেন রিপাবলিকানরা


যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বাড়িতে গতবছর রাষ্ট্রীয় গোপন নথি পাওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে হৈচৈয়ের মধ্যে পূর্বসূরীর ওই কাণ্ড নিয়ে বেশ উচ্চকিত ছিলেন জো বাইডেন। এবছর তার বাড়ি ও সাবেক কার্যালয়ে গোপন নথি আবিষ্কারের পর বিরোধী রিপাবলিকনরা প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে ভন্ডামির অভিযোগ তুলেছেন।

গোপন নথি উদ্ধার করতে এফবিআই ট্রাম্পের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল এবং ট্রাম্পকে নিয়ে প্রেসিডেন্ট বাইডেন ওই সময় বলেছিলেন, ‘‘কীভাবে একজন এতটা দায়িত্বজ্ঞনহীন হতে পারেন?” এ সপ্তাহে নেব্রাস্কার কংগ্রেসম্যান ডন বেকন এবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেনকে উদ্দেশ্য করে বলেন, ‘‘যদি আপনি নিজে কাঁচের বাড়িতে বসবাস করেন তবে (অন্যের বাড়িতে) ঢিল ছুড়বেন না।” সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময়ের অন্তত ২০টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় গোপন নথি বাইডেনের ডেলওয়্যারের বাড়ি এবং ওয়াশিংটনে তার সাবেক কার্যালয় থেকে খুঁজে পাওয়া গেছে।

গত বছর ট্রাম্পের মার-আ-লাগো রিসোর্ট থেকে শতাধিক গোপন নথি উদ্ধারের পর একটি স্পেশাল কাউন্সেল বিষয়টি নিয়ে তদন্ত করছে। বাইডেনের বেলাতেও গোপন নথি বেআইনিভাবে সংরক্ষণের বিষয়টি তদন্তে একজন স্পেশাল কাউন্সেলকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড ওই স্পেশাল কাউন্সেলের নাম ঘোষণা করেন। তিনি হলেন ট্রাম্পের অধীনে মেরিল্যান্ডের শীর্ষ কেন্দ্রীয় কৌঁসুলির দায়িত্ব পালন করা রবার্ট হুর। কৌঁসুলি হুর ডেলওয়্যারে বাইডেনের বাড়ি ও ওয়াশিংটন ডিসিতে তার এককালের ব্যক্তিগত কার্যালয় থেকে পাওয়া নথিগুলো সেসব স্থানে অন্যায়ভাবে রাখা হয়েছিল কিনা তা খতিয়ে দেখবেন। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, একজন প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর হোয়াইট হাউজের সমস্ত ফাইল ‘ন্যাশনাল আর্কাইভস’ এ অবশ্যই জমা দিতে হয়। 

রোববার আরো কয়েকজন রিপাবলিকান নেতা বাইডেনের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন। কেন্টাকির জেমস কামার সিএনএন-কে বলেন, ‘‘তিনি যখন এই কাজটি করছিলেন (ট্রাম্পকে অভিযুক্ত করেছিলেন), তখন তিনি তো খুব ভাল করেই জানতেন যে তার নিজের কাছে গোপন নথি রয়েছে। এখানে তিনি বড় ধরনের ভণ্ডামি করেছেন।” বাইডেন তার কাছে গোপন নথি থেকে যাওয়ার বিষয়টি কবে জানতে পেরেছেন সে বিষয়ে হোয়াইট হাউজ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে বলা হয়েছে, তার আইনজীবীরা সেগুলো খুঁজে পাওয়া মাত্র যথাযথ কর্তৃপক্ষের হাতে তা তুলে দিয়েছে। আর বাইডেন বলেছেন, তার বাড়ি ও সাবেক কার্যালয়ে গোপন নথি পাওয়ার খবরে তিনি খুবই বিস্মিত হয়েছেন এবং সংবেদনশীল নথিপত্র পরিচালনার ক্ষেত্রে তিনি বিষয়টিকে খুবই গুরত্বের সঙ্গে নেন।

প্রথমে গত ২ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে দিয়ে বাইডেনের সাবেক কার্যালয়ে রাষ্ট্রীয় গোপন নথি খুঁজে পাওয়া যায় বলে জানায় বিবিসি। কিন্তু তখন সে খবর প্রকাশ্যে আসেনি।  মাত্রই গত সপ্তাহে এ খবর প্রকাশ পায়। ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সাবেক শীর্ষ সহযোগী মার্ক শর্টের ধারণা, ইচ্ছা করে ওই খবর গোপন রাখা হয়েছে। রোববার তিনি বলেন, নির্বাচনী প্রচারের শেষ কয়েক দিনে বিশৃঙ্খল পরিস্থিতির মুখোমুখি হওয়া এড়াতেই তারা এমন করেছে। অনেক রিপাবলিকান নেতা বাইডেনের বাড়ির দর্শণার্থী বই (ভিজিটর লগ) প্রকাশের দাবিও জানিয়েছেন। তারা বলেছেন, কারা কারা ওই গোপন নথি দেখার সুযোগ পেয়েছে সেটা জানা দরকার। তথ্যসূত্র: বিডিনিউজ

Comments

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...