If you take this corona vaccine, there is a risk of stroke in the brain! U.S. agency's demand Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

If you take this corona vaccine, there is a risk of stroke in the brain! U.S. agency's demand

 এই করোনা টিকা নিলে মস্তিষ্কে স্ট্রোকের আশঙ্কা! মার্কিন সংস্থার দাবিতে চাঞ্চল্য


এদেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে করোনা সংক্রমণ। কিন্ত চিন-সহ বহু দেশেই রীতিমতো আতঙ্ক ছড়াতে শুরু করেছে কোভিড-১৯। যাকে রুখতে টিকাকরণের গতি বাড়ানো হচ্ছে।

আর এর মধ্যেই ‘ইউএস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ তথা FDA ও ‘ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন’ তথা ঋউঅ এমন এক কথা জানাল যা তৈরি করছে অন্য আশঙ্কা। মার্কিন স্বাস্থ্য এজেন্সির বক্তব্য, ফাইজার ও বায়োএনটেকের আপডেটেড বাইভ্যালেন্ট কোভিড-১৯ টিকা নিলে বয়স্কদের স্ট্রোকের আশঙ্কা তৈরি হতে পারে। তবুও সিডিসি সকলকে টিকা নেওয়ারই পরামর্শ দিচ্ছে।

এমনটাই জানাচ্ছে সংবাদমাধ্যম। সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, প্রাথমিক ভাবে যে তথ্য মিলেছে তা খতিয়ে দেখেই এমন দাবি মার্কিন স্বাস্থ্য বিভাগের। গবেষণায় নাকি দেখা গিয়েছে, ৬৫ বা তার বেশি বয়সি মানুষরা টিকা নেওয়ার ২২-৪৪ দিনের তুলনায় ২১ দিন পরে ইস্কিমিক স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি।

উল্লেখ্য, মস্তিষ্ক বা মেরুদন্ড রক্ত সরবরাহকারী রক্তনালিতে অকেজ হওয়াকে ইস্কিমিক স্ট্রোক বলা হয়। তবে এফডিএ ও সিডিসি এও জানিয়েছে যে, অন্যান্য বড় গবেষণায় এই ধরনের সমস্যার কথা বলা হয়নি।

অন্যান্য দেশের ডেটাবেস এবং ফাইজার-বায়োএনটেকের ডেটাবেস গুলিও এমন দাবি করেনি। ফলে এই বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলেই মত তাদের। তবুও এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য সকলের সঙ্গে শেয়ার করার প্রয়োজনীয়তা অনুভব করেই একথা জানানো হচ্ছে বলে জানাচ্ছে মার্কিন সংস্থাটি।

এদিকে পিফাইজার ও বায়োএনটেকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই ধরনের দাবি সম্পর্কে তারা সম্পূর্ণ ওয়াকিবহাল। কিন্ত এখন পর্যন্ত তাদের কাছে এমন কোনও প্রমাণ নেই, যার ভিত্তিতে এ সম্পর্কে চূড়ান্ত কোনও সিদ্ধান্তে আসা সম্ভব হবে। তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন

Comments

  1. ই ধরনের দাবি সম্পর্কে তারা সম্পূর্ণ ওয়াকিবহাল।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...