Revolution in Padma Bridge in Bangladesh, toll collection of Tk 2 crore per day Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Revolution in Padma Bridge in Bangladesh, toll collection of Tk 2 crore per day

 বাংলাদেশের পদ্মা সেতুতে বিপ্লব, প্রতিদিন টোল আদায় ২ কোটি টাকা


পদ্মা সেতু থেকে একদিনে দু’কোটি টাকার বেশি টোল আদায় হয়। পদ্মা সেতু জুন ২০২ ইং উদ্বোধন হওয়ার পর গত ছ’মাসে প্রায় ৪০০ কোটি টাকা টোল আদায় হয়েছে। প্রতিদিন কুড়ি হাজারের বেশি যান চলাচল করে সেতু দিয়ে।

বাংলাদেশ সরকারের আশা, ৩০ হাজার ১৯৩.৩৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই অভিনব সেতুতে আগামী দিনে তিরিশ হাজারের বেশি যান চলাচল করবে। খরচের অনেকাংশ উঠে আসবে টোল থেকে। মনে রাখতে হবে, বাংলাদেশ নিজের টাকায় এই দৈত্যাকার সেতুটি বানিয়েছে উত্তাল পদ্মাকে বাগে এনে। তার সুফল তারা পেতে চলেছে।

টোলের মূল্য আমাদের দেশের চেয়ে অনেক অনেক বেশি। চার চাকার মোটর গাড়িকে টোল দিতে হয় ৭৫০ টাকা। মাইক্রোবাসের টোল ১৩০০। মাঝারি বাস ২০০০। ট্রাক ২৮০০। ট্রেলার ৬০০০। বাইক নিয়ে গেলে এখানে টোল লাগে ১০০ টাকা। দাম প্রচুর হলেও সময় বাঁচাতে সবাই সেতু ব্যবহার করেন। বাংলাদেশের সেতু সড়ক মন্ত্রকটি সামলান প্রবীণ নেতা ওবায়াদুল কাদের।

তিনি আওয়ামি লিগের সাধারণ সম্পাদকও বটে। তাঁর মন্ত্রকই বাংলাদেশের মেট্রো রেল, যাবতীয় এক্সপ্রেসওয়ের কাজ করছে। আত্মবিশ্বাসী এই পোড়খাওয়া নেতা মনে করেন, ১৪ বছর একটানা ক্ষমতায় থাকায় যে প্রতিষ্ঠান বিরোধী ফ্যাক্টর তাঁদের বিরুদ্ধে কাজ করছে, তা রুখে দিতে পারে পদ্মা সেতুর সাফল্য। বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে পারত না, উত্তাল পদ্মাকে সেতু দিয়ে বেঁধে ফেলা যায়।

সৎিয় কথা বলতে কী, বাংলাদেশের অর্থনীতি বদলে দিয়েছে পদ্মা সেতু। উত্তাল পদ্মা পেরতে ভরসা ছিল ভেসেল। সময় লাগত দেড় থেকে দু’ঘণ্টা। লক্ষ লক্ষ মানুষ এইভাবে যাতায়াত করতে অভ্যস্ত ছিল। কিন্তু একটা সেতু একটা জাতিকে কতটা ‘স্মার্ট’ করে দিয়েছে তা নিজের চোখে দেখে এলাম। এর জন্য বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনাকে কৃতিত্ব দিতেই হবে। তিনি জেদ করে এই বিশাল কাজটা করে দিলেন।

তাঁর জন্যই আজ ছয় কিলোমিটার চওড়া পদ্মা পেরতে এখন সময় লাগে ১০-১৫ মিনিট। বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মামুদ বলছিলেন, “আগে যখন আমরা ওপারে টুঙ্গিপাড়া যেতাম, তখন এ পারে মাওয়া ঘাট থেকে ইলিশ কিনে উঠতাম। ভেসেলে গরম খিচুড়ি আর ইলিশ ভাজা খেতে খেতে পার হতাম পদ্মা (চধফসধ জরাবৎ)। আজ নতুন সেতু হয়তো বাংলাদেশের উন্নয়নের গতি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে, কিন্তু হারিয়ে গিয়েছে সেই সব অনন্য অভিজ্ঞতা।” পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর মন চাইছিল, কবে যাই। অবশেষে সেই সুযোগ এসে গেল।

সেতুতে ওঠার আগে গেলাম মাওয়া বাজারে। ফাঁকা, কেউ নেই। বোঝা গেল উন্নয়নের সঙ্গে সঙ্গে হারিয়ে গিয়েছে এই বাজারের জমজমাট পরিবেশটা। এখন আর কেউ নদী পেরতে ভেসেলে ওঠে না। ভেসেল ব্যবসা বন্ধের মুখে। এই সেতু হওয়ার ফলে ঢাকার সঙ্গে বাংলাদেশের পশ্চিমাংশের জেলাগুলির যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটে গিয়েছে।

যশোর থেকে দু’ঘণ্টায় সবাই চলে আসছে ঢাকা। বরিশাল থেকে জাহাজের মতো ভেসেল ছাড়ত সন্ধ্যাবেলায়। চার-পাঁচ তলায় শয়ে শয়ে যাত্রী। সেটি ঢাকা পৌঁছত পরদিন সকালে। এখন চার ঘণ্টায় বরিশালের মানুষ ঢাকায় আসছেন। সেতুর প্রভাব পড়েছে বিমান পরিষেবায়।

আমাদের রাজ্যে অভ্যন্তরীণ বিমান চলে কলকাতা ও বাগডোগরার মধ্যে। কিন্তু বাংলাদেশে ঢাকা ছাড়াও দশটি বিমানবন্দর। সিলেট, সৈয়দপুর, রাজশাহী, যশোর, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার থেকে দিনে রাতে প্রচুর ছোট বিমান চলে ঢাকার মধ্যে।

সব বিমান থাকে যাত্রী ঠাসা পদ্মা সেতু হওয়ার ফলে যশোর ও বরিশালের বিমান পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। যশোর থেকে প্রায় ১৪টি উড়ান ছিল। এখন নেমেছে চারে। বরিশাল থেকে চারটে চলত। এখন এক। এক পদ্মা সেতু সড়ক পথে কাছে এনে দিয়েছে খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, দর্শনাকেও।

ডবল ডেকার সেতুতে রয়েছে রেলপথও। ট্রেন লাইনের কাজটি এখনও শেষ হয়নি। এবছরই শেষ হবে। তখন হয়তো চার-পাঁচ ঘণ্টায় কলকাতা থেকে ঢাকায় পৌঁছনো যাবে। হাতের মুঠোয় এসে যাবে পদ্মাপার। তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন

Comments

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...