FIFA president Infantino urges stadiums in all countries to be named after Pele Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

FIFA president Infantino urges stadiums in all countries to be named after Pele

 ‘সব দেশে স্টেডিয়াম হোক পেলের নামে’, আবেদন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর


এক শতাব্দী পরেও যেন ফুটবলপ্রেমীর মনে উজ্জ্বল থাকে পেলের (Pele) স্মৃতি, তা নিয়ে সচেষ্ট হওয়ার বার্তা দিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো (Gianni Infantino)| । এজন্য প্রত্যেক সদস্য দেশকে অন্তত একটা স্টেডিয়ামের নাম ফুটবল সম্রাটের নামে রাখার অনুরোধ করা হবে বলে ঘোষণা করেছেন তিনি। পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে আরও কয়েক হাজার অনুরাগীর মতো ইনফান্তিনোও সোমবার হাজির হয়েছিলেন স্যান্টোস এফসির ঘরের মাঠ ভিয়া বেলমিরো স্টেডিয়ামে। সেখানেই তিনি ফুটবল সম্রাটের পরম্পরা রক্ষা প্রসঙ্গে বললেন, “আমরা সব সদস্য দেশকে অনুরোধ করব তাদের দেশে অন্তত একটা ফুটবল স্টেডিয়ামের নামকরণ যেন পেলের নামে করা হয়। আজ থেকে কয়েক দশক পরও যখন সেখানে একটা ম্যাচ হবে, গোল হবে-কোনও কিশোর হয়তো তার বাবাকে জিজ্ঞেস করবে, পেলে কে ছিলেন? এভাবেই মানুষের মনে থেকে যাবেন পেলে। ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে পেলের কথা, তাঁর গুরুত্বের কথা।” সাও পাওলোর হাসপাতাল থেকে স্যান্টোসের পথে ফুটবল সম্রাটের শেষ যাত্রায় হাজির ছিলেন ইনফান্তিনো। স্যান্টোসের স্টেডিয়ামে দাঁড়িয়ে পেলের স্মৃতিচারণাও করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ফিফা সভাপতি। বললেন, “সারা বিশ্ব জানে পেলে কে এবং পেলে ফুটবলের জন্য কী কী করেছে। পেলেকে দেখেই বহু মানুষ ফুটবলের প্রেমে পড়েছেন। পেলে চিরন্তন। সর্বকালের সম্রাট। তাঁর প্রয়াণ আমাদের কাছে অত্যন্ত বেদনার খবর। কিন্তু পেলের খেলার কথা ভাবলে আমরা এখনও হেসে উঠি।” ভবিষ্যৎ প্রজন্মের সামনে ফুটবল সম্রাটের কথা তুলে ধরার উপর বাড়তি জোর দিয়েছেন ইনফান্তিনো। তাঁর কথায়, “সারা বিশ্বের তরুণ সমাজ, ভবিষ্যৎ প্রজন্মের সামনে পেলের কথা তুলে ধরতে হবে।’’ সোমবার সারাদিন প্রিয় ক্লাবে শায়িত ছিলেন ফুটবল সম্রাট। মঙ্গলবার সকালে সেখান থেকে দেহ নিয়ে শেষযাত্রা শুরু হবে। তারপরেই কবরস্থ করা হবে পেলের দেহ। শুধুমাত্র পরিবারের সদস্যরাই শেষকৃত্যে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন

Comments

  1. দেশে অন্তত একটা ফুটবল স্টেডিয়ামের নামকরণ যেন পেলের নামে করা হয়

    ReplyDelete

Post a Comment