প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
২ শতাধিক মটর সাইকেল চোর চক্রের মূলহোতা শান্তির মোড় থেকে আটক
২ শতাধিক মটর সাইকেল চোর চক্রের মূলহোতা শান্তির মোড় থেকে আটকচাঁপাইনবাবগঞ্জে আন্তঃজেলা মটর সাইকেল চোর চক্রের ৫ সদস্যকে ৭টি চোরাই মটর সাইকেলসহ আটক করেছে র্যাব। শুক্রবার রাতে পৃথক দু’টি অভিযান থেকে এদের আটক করা হয়। আটক কৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুরের আফজাল হোসেনের ছেলে মনিরুল ইসলাম (৩২), কালুপুর এলাকার টিপু সুলতানের ছেলে সুমন রেজা (৩৩), দাড়িগাছির হুমায়ন কবিরের ছেলে ইলিয়াস (২৫), চাদপুর মধ্যপাড়ার গোলাম মোস্তফার ছেলে আহসান (৩০) ও সাহেব নগরের রঞ্জিতের ছেলে সজিব (২১)।আজ শনিবার বেলা ১১টায় র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার স্কোয়ার্ডন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ প্রেস ব্রিফিং এ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল নওগাঁর পোরাশা উপজেলার হাটখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মনিরুলকে একটি মটর সাইকেলসহ আটক করে।
পরে মনিরুলের স্বীকারোক্তি অনুযায়ী শিবগঞ্জের শান্তির মোড় থেকে ৬ টি চোরাই মটর সাইকেলসহ সংঘবদ্ধ চক্রের ৪ সদস্যকে আটক করে। এসময় তাদের কাছ থেকে মটর সাইকেল খোলার বেশ কয়েকটি মাস্টার চাবি উদ্ধার করা হয়। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গত ৩ বছরে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকা থেকে দু’ শতাধিক মোটর সাইকেল চুরির করার কথা স্বীকার করেছেন।এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব। চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০৪-১৯

২ শতাধিক মটর সাইকেল চোর চক্রের মূলহোতা শান্তির মোড় থেকে আটক
ReplyDelete