Agriculture officer's prescription will be required to spray Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Agriculture officer's prescription will be required to spray

স্প্রে করতে লাগবে কৃষি কর্মকর্তার প্রেসক্রিপশান

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে আম বাগানে কৃষি কর্মকর্তাদের প্রেসক্রিপশন নিয়ে কীটনাশক, ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। বাগানে বাগানে থাকাবে লগবই যা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করা হবে। প্রেসক্রিপশন ছাড়া স্প্রে হলে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হবে কঠোর ব্যবস্থা। বুধবার চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 
দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নূরুল হকের সভাপতিত্বে বিষমুক্ত আম উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সরবরাহ ও বাজারজাতকরণ বিষয়ক এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আমচাষী ও ব্যবসায়ী, কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। এসময় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। প্রায় দেড় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক কেরমত আলী, আম ব্যবসায়ী সাকির আহম্মেদ। সভায় চলতি মৌসুমে যথাযথ প্রক্রিয়ায় আম উৎপাদন ও বাজারজাতকরণের উপর গুরুত্বারোপ করে আমে ক্ষতিকারক রাসায়নিক প্রয়োগ ঠেকাতে কৃষি কর্মকর্তাদেও প্রেসক্রিপশন ছাড়া বাগানে কোন প্রকার কীটনাশক বা ছত্রাকনাশক প্রয়োগ করা যাবেনা মর্মে সিদ্ধান্ত হয়।
সভা শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, ‘ মহামান্য হাইকোর্ট বিভাগ আমাদের জন্য একটি আদেশ দিয়েছেন। এরপ্রেক্ষিতে আমাদের কাজে নতুন মাত্রা যুক্ত হয়েছে। আদেশের পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে তারা আম বিপণন সংশ্লিষ্ট সবকিছু মনিটরিং করছে। এ অবস্থায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, চাষীরা নিজ উদ্যোগে আমে কেমিক্যাল ব্যবহার করবেন না। আম নিয়ে যারা গবেষণা করেন কৃষি কর্মকর্তা তাদের প্রেসক্রিপশন নিয়ে বাগানে কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। এছাড়া বাণিজ্যিক প্রতিটি বাগানে, একটি কওে লগবই রাখতে হবে। যেখানে কার পরামর্শে কবে কী ধরণের কীটনাশক প্রয়োগ করা হয়েছে তা লিখে রাখতে হবে’। 
তিনি জানান, আমে রাসায়নিক প্রয়োগ ঠেকাতে প্রশাসন কাজ করছে। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৪-১৯

Comments

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...