প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
শিবগঞ্জে ফেন্সিডিলসহ নারী আটক
শিবগঞ্জে ১০০ বোতল ফেন্সিডিলস ১ নারীকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কার্যালয়ের একটি দল। শিবগঞ্জ উপজেলার কালুপুর বেইলি ব্রিজের কাছে ওই নারীকের ফেন্সিডিলসহ আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন জানান, বরাবরের মত আমাদের একটি টিম শিবগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক দমনে কাজ করছিল।
শনিবার রাত সাড়ে ৮ টার দিকে বেইলী ব্রিজের কাছে টিম একটি অটো রিকশাকে থামানোর সংকেত দেয়। সংকেত পাওয়া মাত্র ১ ব্যক্তি দ্রুত অটো রিকশা থেকে নেমে পাশের ধানখেতে পালিয়ে যায়। পালানো ব্যক্তির স্ত্রীও পালাবার মুহূর্তে ভানিটি ব্যাগসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কার্যালয়ের সদস্যরা। পরে ভ্যানিটি ব্যাগ তল্লাসি করে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। বাকি ৭৫টি ফেন্সিডিল অটোরিকশার পেছনে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে উদ্ধার করা হয়।
আটককৃত নারী ব্রাহ্মণবাড়িয়া জেলার অষ্টগ্রাম তালপাড় ট্যাংগর পাড়া গ্রামের রহমত আলীর মেয়ে মোসা. রুনা আক্তার (২৫) এবং পলাতক ব্যক্তি হল রুনা আক্তারের স্বামী শিবগঞ্জ উপজেলার কালুপুর মধ্যপাড়া এলাকার মো. ইউনুসের ছেলে ইসরাইল (৩৫)। এঘটনায় স্বামী স্ত্রী দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান সহকারি পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন।

thip
ReplyDelete