রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
ওদুদের বিরুদ্ধে হারুনের মামলা মৃত ফুফুর জমি জালিয়াতির অভিযোগ
ওদুদের বিরুদ্ধে হারুনের মামলা ❀ মৃত ফুফুর জমি জালিয়াতির অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে জালিয়াতির আশ্রয় নিয়ে মৃত ফুফুর জমি রেজিস্ট্রির অভিযোগে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদসহ পাঁচজনকে বিবাদী করে মামলা দায়ের করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ হারুন। বৃহস্পতিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করা হয়। আব্দুল ওদুদ ও হারুনুর রশীদ পরস্পরের চাচাতো ভাই। বাদীর এজাহারের বরাত দিয়ে আইনজীবী রবিউল হক দোলন জানান, বাদী হারুনুর রশিদের ফুফু গোলেনুর বেগম ২০১১ সালের ১৫ আগস্ট তারিখে এ্যাপোলো হাসপাতালে আইসিইউতে ভর্তি হন। এবং ওই বছরের ১ সেপ্টেম্বর তিনি মারা যান। তিনি মারা যাওয়ার আগেও প্রায় তিনমাস বিভিন্ন হাসপাতালে অজ্ঞান অবস্থায় ছিলেন। কিন্তু গোলেনুরের হাসপাতালে ভর্তি হওয়ার তিন দিন পরে অর্থাৎ ১৮ আগস্ট অন্য একজনকে তার ফুফু সাজিয়ে ১০ একরেরও বেশি জমি রেজিস্ট্রি করে নেন আব্দুল ওদুদসহ অন্য বিবাদীরা। মামলার বাদী হারুনুর রশীদ বলেন, ফুফুর প্রকৃত ওয়ারিশরা এখন রাস্তায়-রাস্তায় ঘুরছেন। তারা এ নিয়ে খুবই অসন্তুষ্ট। এতদিন আব্দুল ওদুদ সংসদ সদস্য থাকায় ওদুদসহ অন্যদের বিরুদ্ধে মামলা করতে পারেননি তারা। এব্যাপারে সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদের প্রতিক্রিয়া জানার জন্য তার সেল ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৩-১৯
Comments
Post a Comment