Babul Kumar Ghosh, a pioneer of progressive student movement, passes away Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Babul Kumar Ghosh, a pioneer of progressive student movement, passes away

চলে গেলেন প্রগতিশীল ছাত্র আন্দোলনের অগ্রসৈনিক বাবুল কুমার ঘোষ
চাঁপাইনবাবগঞ্জে নব্বই’র স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ প্রগতিশীল ছাত্র আন্দোলনের অগ্রসৈনিক বাবুল কুমার ঘোষ, ছাত্র নেতাদের প্রিয় বাবুল দা’ আর নেই। স্বৈরাচার ও সাম্প্রদায়িতকা বিরোধী ছাত্রমোর্চা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের শীর্ষনেতা ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি বাবুল কুমার ঘোষ রাজধানী ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে তিনি মারা যান। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার নিবাসী প্রয়াত ভজহরী ঘোষের চার ছেলের মধ্যে বড় ছিলেন বাবুল কুমার ঘোষ। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।  বাবুল কুমার ঘোষের ছোট ভাই সাংবাদিক ডাবলু কুমার ঘোষ জানিয়েছেন, আগামী কাল শিবগঞ্জ উপজেলার তর্তীপুর শ্বশানে তার সৎকার অনুষ্ঠিত হবে। প্রগতিশীল ছাত্র সংগঠন জাসদ ছাত্রলীগের সাবেক নেতা ছাত্র আন্দোলনের সময় অনেকবার কারাবরণও করেন, সেই সময় ছাত্রদের বিভিন্ন সমস্যা ও দাবি আদায়ে অগ্রনী ভুমিকা ছিলো তাঁর।

হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যাসহ দেবত্তর সম্পতি রক্ষায় আমৃত্যু ভুমিকা রেখে গেছেন। তিনি সর্বশেষ উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদকের দ্বায়িত্ব পালন করছিলেন।  তার মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান যুবলীগ সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, তিনি বলেন বাবুল কুমার ঘোষের মত তৎকালিন ছাত্রনেতাদের দেখেই আমরা ছাত্র রাজনীতিতে যুক্ত হয়ে অনুপ্রাণিত হতাম। চাঁপাইনবাবগঞ্জে প্রগতিশীল চর্চার বড় কারিগরই ছিলেন, বাবুল দা, রফিক, কামাল ভাই, হাই ভাই, মিজান ভাইসহ অন্যরা।  তার মৃত্যুতে সিটি প্রেসক্লাবের সভাপতি সাজেদুল হক সাজুসহ সাংবাদিক নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। শোক জানিয়েছে হিন্দুবৌদ্ধ খ্রিস্টান এক্য পরিষদ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০২-১৯

Comments

  1. চাঁপাইনবাবগঞ্জে নব্বই’র স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ প্রগতিশীল ছাত্র আন্দোলনের অগ্রসৈনিক বাবুল কুমার ঘোষ, ছাত্র নেতাদের প্রিয় বাবুল দা’ আর নেই। স্বৈরাচার ও সাম্প্রদায়িতকা বিরোধী ছাত্রমোর্চা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের শীর্ষনেতা ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি বাবুল কুমার ঘোষ রাজধানী ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে তিনি মারা যান। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন।
    চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার নিবাসী প্রয়াত ভজহরী ঘোষের চার ছেলের মধ্যে বড় ছিলেন বাবুল কুমার ঘোষ। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
    বাবুল কুমার ঘোষের ছোট ভাই সাংবাদিক ডাবলু কুমার ঘোষ জানিয়েছেন, আগামী কাল শিবগঞ্জ উপজেলার তর্তীপুর শ্বশানে তার সৎকার অনুষ্ঠিত হবে।
    প্রগতিশীল ছাত্র সংগঠন জাসদ ছাত্রলীগের সাবেক নেতা ছাত্র আন্দোলনের সময় অনেকবার কারাবরণও করেন, সেই সময় ছাত্রদের বিভিন্ন সমস্যা ও দাবি আদায়ে অগ্রনী ভুমিকা ছিলো তাঁর। হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যাসহ দেবত্তর সম্পতি রক্ষায় আমৃত্যু ভুমিকা রেখে গেছেন।
    তিনি সর্বশেষ উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদকের দ্বায়িত্ব পালন করছিলেন।
    তার মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান যুবলীগ সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, তিনি বলেন বাবুল কুমার ঘোষের মত তৎকালিন ছাত্রনেতাদের দেখেই আমরা ছাত্র রাজনীতিতে যুক্ত হয়ে অনুপ্রাণিত হতাম। চাঁপাইনবাবগঞ্জে প্রগতিশীল চর্চার বড় কারিগরই ছিলেন, বাবুল দা, রফিক, কামাল ভাই, হাই ভাই, মিজান ভাইসহ অন্যরা।
    তার মৃত্যুতে সিটি প্রেসক্লাবের সভাপতি সাজেদুল হক সাজুসহ সাংবাদিক নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। শোক জানিয়েছে হিন্দুবৌদ্ধ খ্রিস্টান এক্য পরিষদ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

    চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০২-১৯

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...