Crowd at the last minute shoe store in Chapainawabganj Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Crowd at the last minute shoe store in Chapainawabganj

চাঁপাইনবাবগঞ্জে শেষ মুহূর্তের জুতার দোকানে ভিড়


চাঁপাইনবাবগঞ্জে ইদ কেনাকাটায় জমজমাট জুতার বাজার। এসেছে নতুন নতুন ডিজাইন। বিক্রি বেড়েছে দুই থেকে তিনগুণ। বিক্রেতারা এমনটা জানালেও ক্রেতারা বলছেন, পছন্দসই জুতা কিনতে ঘুরতে হচ্ছে এক দোকান থেকে আরেক দোকানে। আর কেনার ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে পছন্দের জুতাটি আরামদায়ক কিনা সেটি। কারও কাছে মান ও দাম ঠিক থাকলেও কারও কাছে গত বছরের তুলনায় কিছুটা বেশি। 
শুক্রবার (২৯ এপ্রিল) জেলা শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, ক্রেতাদের চাহিদা, পছন্দ আর সাধ্যের কথা মাথায় রেখে দেশি-বিদেশি বিভিন্ন ডিজাইনের জুতা-স্যান্ডেলের বাহার শো-রুমগুলোতে। নিউ মার্কেট, শহীদ সাটু কমপ্লেক্স, ক্লাব সুপার মার্কেট, সেন্টু মার্কেট, বাবু গীরিশ চন্দ্র মার্কেট, তহাবাজারে জুতা স্যান্ডেলের জন্য রয়েছে বাটা সু, এ্যাপেক্স, ওয়াকার, লোটো, বিসমিল্লাহ সু কর্ণার, বিসমিল্লাহ ফুটওয়ার, মিতালী সু, সু ক্লাব, আভা সুজ, নাজ সুজ, বার্মিজ কর্ণার, লেগ টাচ সু, শামিম সু হাউজ, বাবুল সু হাউজসহ বেশ কিছু দোকানে ক্রেতাদের কাছে প্রিয়। যেখানে দেশি-বিদেশি সব ধরনের জুতা-স্যান্ডেল পাওয়া যাচ্ছে। ক্রেতা ছিল চোখে পড়ার মতো। চামড়ার স্যান্ডেল ৬’শ থেকে ২হাজার টাকা, বিভিন্ন ব্র্যান্ডের জুতা ১২’শ থেকে ৪ হাজার টাকা, সিøপার ৭’শ থেকে ২ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এছাড়া মেয়েদের স্লিপার ৫’শ থেকে ২ হাজার টাকা, হিল, নাগরা ১ হাজার থেকে ২ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। শিশুদের স্যান্ডেল ২৫০ থেকে শুরু করে ১ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এখানকার বিক্রেতারা জানান, বিক্রি ভালোই হচ্ছে। এবার তরুণদের পছন্দের ডিজাইনের ফ্ল্যাট জুতা। ছেলেদের জুতার মধ্যে এবার স্লিপার, কনভার্স ও ফরমাল জুতা বেশি বিক্রি হচ্ছে। এছাড়া শিশুদের জুতার মধ্যে ডোরেমন, স্পাইডারম্যান, বার্বি ডলের কার্টুনসংবলিত জুতা বিক্রি হচ্ছে। সাফিউর রহমান নামের এক ক্রেতা বলেন, ঈদের জন্য কেনা নতুন পোশাকের সঙ্গে রঙ আর নকশা মিলিয়ে ছেলেমেয়েদের জন্য জুতা কিনতে আসা হয়েছে। করোনার কারণে গত দুই বছর কেনাকেটা করা হয়নি। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় এখন কেনাকাটা করতে এসেছেন তারা। জুতার দোকানগুলোতে ভালো ডিজাইনের কথা বললেও দাম অনেক বেশি বলে জানান ক্রেতারা। এদিকে ইদকে সামনে রেখে ক্রেতাদের রুচির সাথে তাল মিলিয়ে অ্যাপেক্স, সু ক্লাব ও বিসমিল্লাহ সু কর্ণার এনেছে নতুন নতুন নকশার জুতা-স্যান্ডেল। এ্যাপেক্স শো-রুম ম্যানেজার নজরুল ইসলাম বলেন, এখানে বেচাবিক্রি ভালো। এখানে ৭’শ থেকে ৫হাজার টাকার দামের মধ্যের জুতা-স্যান্ডেল বেশি বিক্রি হচ্ছে। দোকান মালিকরা বলছেন, নতুন মডেলের জুতা-স্যান্ডেল পাওয়া যাচ্ছে। তুলনামুলক বিক্রি ভালই হচ্ছে এবং ইদের আগ রাত পর্যন্ত এ চাপ থাকবে।

Comments

Post a Comment